খবর লাইভ : অগ্নিপথ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদে দেশ উত্তাল হলেও প্রকল্প কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না। রবিবার এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করল কেন্দ্র। সেনাবাহিনীতে চার বছরের চুক্তির ভিত্তিতে সেনা নিয়োগের প্রকল্প অগ্নিপথ চালু করার কথা গত সপ্তাহেই ঘোষণা করেছেন রাজনাথ। আর তার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের তরুণ এবং ছাত্ররা লাগাতার বিক্ষোভ এবং আন্দোলন শুরু […]
Day: June 19, 2022
Pavlov Hospital:বিল নিয়ে অসঙ্গতি, স্বাস্থ্য দফতরের কড়া নজরদারিতে অস্বস্তিতে পাভলভ
খবর লাইভ : ফের কাঠগড়ায় পাভলভ মানসিক হাসপাতাল, অন্ধকার, স্যাঁতস্যাতে, নোংরা ঘরে ১৩ জন মানসিক রোগীকে তালাবন্দি করে রাখার খবর সামনে আসে। স্বাস্থ্য দফতরের এই রিপোর্টে রোগীদের শরীরে ক্ষতচিহ্ন মিলেছে বলে জানান হয়। এরপরই ফের কাঠগড়ায় ওঠে পাভলভ হাসপাতাল। ইতিমধ্যেই হাসপাতালের সুপারকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।কিন্তু তবুও বিতর্ক থামে নি। পাভলভের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ […]
টানেলে হাঁটতে হাঁটতে নিজেই আবর্জনা সাফ করলেন প্রধানমন্ত্রী
খবর লাইভ : স্বচ্ছ ভারত অভিযান (Swachh Bharat Mission) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প। সেটিকে তিনি সার্থকভাবে একটি জন আন্দোলনে পরিণত করেছেন। রবিবার সকালে দিল্লিতে নিজেই আবর্জনা সাফাই করে আবারও স্বচ্ছ ভারতের প্রতিজ্ঞা পুরণ করলেন। জনপ্রিয় নেতার সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এদিন ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোরের অধীনে নির্মিত সদ্য চালু হওয়া আইটিপিও ভূগর্ভস্থ পথ পায়ে […]
বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী! ‘অগ্নিবীর’দের নিয়ে চূড়ান্ত অপমানজনক মন্তব্য বিজয়বর্গীয়র
খবর লাইভ :‘অগ্নিবীর’ প্রকল্পের মাধ্যমে দেশের যুব সমাজকে অনিশ্চিয়তা মধ্যে ফেল দিয়েছে মোদি সরকার। এবার সেই ‘অগ্নিবীর’দের সম্পর্কে চূড়ান্ত অপমানজনক মন্তব্য করলেন বিজেপির (BJP) সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya)। চার বছর কাজের পরে কোথায় যাবেন ‘অগ্নিবীর’রা? এই অনিশ্চিয়তাতেই রাতে ঘুম উড়েছে তাঁদের। অথচ এই বিষয় নিয়ে অবমাননাকর মন্তব্য করলেন বিজেপি নেতা। বলেন, “যখন সে […]
অগ্নিপথ প্রকল্পের হিংসাত্মক বিক্ষোভে যারা যুক্ত তাদের নিয়োগ নয়, কড়া বার্তা সেনার
খবর লাইভ : সামরিক বাহিনীতে চুক্তির ভিত্তিতে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ। এরইমাঝে রবিবার এইনিয়ে তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকের শেষে প্রতিরক্ষা বাহিনীর তরফে অগ্নিপথ প্রকল্প থেকে পিছু হটছে না কেন্দ্র বলে সাফ জানানো হয়। উল্টে কড়া বার্তা দিয়ে জানানো হয়, বিগত চার-পাঁচ দিন ধরে চলে আসা […]
কংগ্রেসের সত্যাগ্রহ, শান্তি বজায় রেখে প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তা প্রিয়াঙ্কার
খবর লাইভ : ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পে নিয়োগের প্রতিবাদে চারদিন ধরে প্রবল বিক্ষোভ চলছে গোটা দেশ জুড়ে।বিহার, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশও (Uttar Pradesh) বিক্ষোভকারীরা তাণ্ডব চালিয়েছে। ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ছে হিংসাত্মক আন্দোলন৷ পুড়ছে ট্রেন, বাস, গাড়ি৷ ইতিমধ্যেই রেল জানিয়েছে, তাদের সম্পত্তি নষ্ট হয়েছে ৭০০ কোটিরও বেশি। এই পরিস্থিতিতে এই প্রকল্পের প্রতিবাদে পথে […]
কলেজ ফেস্টের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ সৌগত রায়
কেকে-র (KK) শেষ অনুষ্ঠান হয় কলকাতা নজরুল মঞ্চে। আর সেটা হয়েছিল গুরুদাস কলেজের ফেস্টে। কিন্তু কেকে-র মতো জনপ্রিয় শিল্পীকে আনতে যে বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছিল, তা এলো কোথা থেকে? প্রশ্ন তুললেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। বরানগরে টিএমসিপির (TMCP) তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে কেকে-র অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, […]
নতুন সংসদ ভবনে হবে চলতি বছরের শীতকালীন অধিবেশন, জানালেন লোকসভার স্পিকার
খবর লাইভ : নতুন সংসদ ভবনে (New Parliament Building) হবে চলতি বছরের শীতকালীন অধিবেশন (Winter Session)। জানিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। শনিবার তিনি জানিয়েছেন, এই বছর সংসদের শীতকালীন অধিবেশন নতুন ভবনে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেছেন, এই নতুন ভবনটিতে উন্নত মানের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। পরিবেশগত দিক দিয়েও এই ভবনটি খুব […]
ট্যাক্সেশন ট্রাইবুনালে নিয়োগের দায়িত্ব রাজ্যপালের থেকে নিজেদের হাতে নিতে তৎপর রাজ্য
খবর লাইভ : রাজ্য বিধানসভায় চলছে বাদল অধিবেশন। সোমবার অধিবেশনে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই পেশ হবে ‘পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইবুনাল (সংশোধনী) বিল ২০২২’। অর্থ দফতরের নিয়ন্ত্রণে থাকা ট্যাক্সেশন (কর) ট্রাইবুনালের চেয়ারম্যান ও জুডিসিয়াল মেম্বার নিয়োগের দায়িত্ব আছেন রাজ্যপাল। কিন্তু রাজ্য তাকে এই পদ থেকে সরাতে চাইছে। সেই কারণেই এই বিলটি পাশ করা হবে […]
বাংলার মুকুটে ফের নয়া পালক, বন ও পরিবেশ বিভাগে ‘স্কচ’ সম্মান পেল রাজ্য
খবর লাইভ : শিক্ষা, শিল্পের পর এবার বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে দেশের সেরা বাংলা। স্কচ অ্যাওয়ার্ড আবারও বাংলার ঝুলিতে। ‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০১১’ অনুযায়ী শীর্ষ স্থান দখল করল পশ্চিমবঙ্গ সরকারের বন ও পরিবেশ বিভাগ। এর আগেও একাধিক ক্ষেত্রে SKOCH সম্মান জিতেছে বাংলা। শনিবারই একটি পুরস্কার পরিবহন দফতরকে একটি পুরস্কার তুলে দেওয়া হয়। […]










