খবর লাইভ : ক্রমশ আরও জটিলতা বাড়ছে মহারাষ্ট্রের রাজনীতির ময়দানে। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। বিদ্রোহের পর শিন্ডে-সহ রাজ্যের ১৬ বিধায়কের বিধায়ক পদ খারিজের ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন উদ্ধব ঠাকরে। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গেলেন শিন্ডে ও অন্যান্য বিধায়করা (Maharastra Politics | Supreme Court)। আরও পড়ুনঃ মানুষের দাবি নিয়ে ত্রিপুরার মাটিতে […]
Day: June 26, 2022
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ঘরে ডেকে যৌন হেনস্থার অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে
খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রীকে গবেষণাপত্র (Research paper) নিয়ে আলোচনার নাম করে নিজের ঘরে ডেকে ধর্ষণের (Attempt to Rape) চেষ্টার অভিযোগ উঠল এক অধ্যাপকের (Professor) বিরুদ্ধে। অভিযুক্ত অধ্যাপক এর বিরুদ্ধে যাদবপুর থানায় (Jadavpur Ps) অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। ছাত্রীর অভিযোগ, তাঁর গবেষণাপত্র নিয়ে আলোচনা করার জন্য তাঁকে ডেকেছিলেন অধ্যাপক। কোয়ার্টারে যেতেই […]
মানুষের দাবি নিয়ে ত্রিপুরার মাটিতে আমাদের লড়াই চলবে: অভিষেক
ত্রিপুরার সকল মা -ভাই -বোনদের ধন্যবাদ। যাঁরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বা যারা দেননি তাঁদের সকলের সব দাবি-দাওয়া নিয়ে আমরা আগামী দিনে লড়াই করতে বদ্ধপরিকর। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, আমি যে কথা ত্রিপুরায় ঢোকার প্রথম দিন বলেছিলাম আজও সেই কথাই […]
বিক্ষুব্ধ বিধায়কদের নয়, সিআরপিএফ মোতায়েন করা উচিত কাশ্মীরি পণ্ডিতদের জন্য : আদিত্য ঠাকরে
খবর লাইভ : সুতোয় ঝুলছে মহারাষ্ট্রে (Maharashtra Political Crisis) উদ্ধব সরকারের ভবিষ্যৎ। এখনও অসমের গুয়াহাটিতে পাঁচতারা হোটেলে আশ্রয়ে রয়েছেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা। ক্রমশ বিধায়কের সংখ্যা বেড়েই চলেছে।যত সময় যাচ্ছে ততই বেশি করে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে বিজেপি-র (BJP) যোগসূত্র প্রকট হচ্ছে। এমনকি বিজেপি শাসিত গুয়াহাটিতে আশ্রিত শিবসেনার ১৫ জন বিক্ষুব্ধ বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটেগরির (Y […]
জুলাই মাসে কলকাতায় আসার সম্ভাবনা দ্রৌপদী মুর্মুর
খবর লাইভ : মনোনয়ন জমা দেওয়ার পর ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। এবার বাংলায় আসার পরিকল্পনা করেছেন তিনি। হ্যাঁ, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় আসার সম্ভাবনা তাঁর। এই সফর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করে […]
‘জরুরি অবস্থার’ অন্ধকার সময়ের কথা ‘মন কি বাত’-এ মনে করালেন মোদি
খবর লাইভ :‘জরুরি অবস্থার’ অন্ধকার সময় ভুলে যাবেন না, রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। ২৫ জুন, ১৯৭৫ সালে দেশজুড়ে জারি হয়েছিল ‘জরুরি অবস্থা’। এদিন ৯০তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি জরুরি অবস্থার ৪৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সেই সময়ের কথা মনে করিয়ে দিলেন। মনে করিয়ে দিলেন কীভাবে সেই […]
মুম্বইকে সরাসরি হারিয়েই প্রথমবার রঞ্জি খেতাব জিতল মধ্যপ্রদেশ
খবর লাইভ : ভারতীয় ক্রিকেটে দ্রোণাচার্য কোচ বলা হয়ে থাকে চন্দ্রকান্ত পণ্ডিতকে। শুধু প্রথম ইনিংসে লিড নিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া না-পসন্দ ছিল মধ্যপ্রদেশের হেড কোচের। আজ বেঙ্গালুরুতে রঞ্জি ফাইনালের শেষ দিনে মুম্বইকে সরাসরি হারিয়েই প্রথমবার রঞ্জি খেতাব জিতল মধ্যপ্রদেশ। মুম্বই, বিদর্ভকে রঞ্জি জেতানোর পর এবার মধ্যপ্রদেশের খেতাব জয় নিশ্চিত করলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। মুম্বই হারল […]
ভোটের ফল বেরোতেই রণক্ষেত্র আগরতলা, আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি
খবর লাইভ : ভোটের ফল বেরোতেই অশান্তি ত্রিপুরায়। আগরতলায় কংগ্রেসের অফিসে হামলার অভিযোগ উঠল শাসক দল বিজেপির বিরুদ্ধে। রক্তাক্ত হলেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিংহ। আগরতলা আসনে থেকে জিতেছেন বিজেপি ছাড়া আসা কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। ফল ঘোষণার পর তাঁকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু অব্যবহিত পরেই অশান্তি ছড়ায়। আগরতলায় কংগ্রেস প্রার্থী’র জয়ের খবর […]
মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখলেন মানিক, জয়ী কংগ্রেসে ফেরা সুদীপ
খবর লাইভ : বিধানসভা উপনির্বাচনে জয় পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালি কেন্দ্রে থেকে ৬ হাজার ১০৬ ভোটে জয় পান মানিক। তিনি মোট ১৭ হাজার ১৮১টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দু’বারের বিধায়ক আশিস সাহা পেয়েছেন ১১ হাজার ৭৭টি ভোট। এই কেন্দ্রে তৃতীয় স্থান পেয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার (৩৩৭৬টি ভোট)। মাত্র […]
উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগে দুর্নীতি, ২৪৬১ ভুয়ো শিক্ষকের হদিশ !
খবর লাইভ : বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে রীতিমতো গেল গেল রব তুলেছে গেরুয়া শিবির। এবার ফাঁস হল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বড়সড় নিয়োগ কেলেঙ্কারি। অভিযোগ, ভুয়ো মার্কশিট, ডিগ্রি দেখিয়ে চাকরি পেয়েছেন কয়েক প্রায় আড়াই হাজার শিক্ষক-শিক্ষিকা। তদন্ত প্রকাশ্যে আসছে যোগী রাজ্যের কেলেঙ্কারির ছবি। আসলে গত কয়েক […]










