National Special News Special Reports

কলকাতায় এক রাতে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি! তুমুল বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

0
(0)

খবর লাইভ : দক্ষিণ ভারতে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ৩১ মে থেকে প্রায় একই অবস্থানে ছিল মৌসুমী বায়ু। আগামী দু’দিনের মধ্যেই মহারাষ্ট্রে প্রবেশ করতে পারে বর্ষা। তবে মৌসুমী বায়ুর পূর্ব ভারতের অংশে অনুকূল পরিস্থিতি এখনও নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে লেট মনসুনের সম্ভাবনা। আপাতত মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদদের এই অনুমান সত্যি হলে নির্ধারিত দিনের পরেই বর্ষা আসবে দক্ষিণবঙ্গে।

কলকাতায় বর্ষা আসার সূচি ১১ জুন। আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী এ বছরের আগাম বর্ষা এসেছিল আন্দামান সাগর থেকে শুরু করে কেরল এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বাংলার উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল নির্ধারিত দিনের ৪ দিন আগে।

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তিন জেলায়। জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে আরও চার-পাঁচ দিন। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি।

দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। আগামী চার পাঁচ দিন ধরে বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গতকাল বৃষ্টি হওয়ায় এক রাতে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা সামান্য। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে। বেলা এগারোটা থেকে তিনটে পর্যন্ত অস্বস্তি বেশি হবে।আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস ,স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।

আগামী কয়েকদিন মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। অসম-সহ সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। আগামী পাঁচ দিন বিহার ঝাড়খন্ড ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *