খবর লাইভ : মহা-নাটকের অবসান! জল্পনায় ইতি টেনে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টে আস্থা ভোটের পক্ষে রায় দেওয়ার পর ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন শিব সেনা ‘প্রধান’। পাশাপাশি বিধান পরিষদ সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত […]
Day: June 29, 2022
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ
খবর লাইভ : এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ড (IND vs ENG) সফরে রয়েছে। এই সফরে ভারতীয় দল ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে, পাশাপাশি তারা ৩ ম্যাচের টি-২০ সিরিজ এবং সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। তার আগে ভারতীয় দল (Team India) সফরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। লিস্টারশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে করোনা আক্রান্ত (Corona […]
মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নীর রহস্যমৃত্যু
খবর লাইভ : রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নির রহস্যমৃত্যু। কোয়ার্টার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদের কারণেই এই পরিণতি। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। জানা গিয়েছে, মৃত তরুণীর নাম স্বাগতা ভট্টাচার্য। আদতে তমলুকের বাসিন্দা তিনি। পেশায় চিকিৎসক। দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। […]
৬ মাসের মধ্যে মেঘালয়ের দুর্নীতিগ্রস্ত পুতুল সরকারকে উৎখাতের ডাক অভিষেকের
খবর লাইভ: কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয়ে(Meghalaya) এখন প্রধান বিরোধী দল তৃণমূল(TMC)। লক্ষ্য এবার বিজেপির হাতের পুতুল হয়ে বসে থাকা কনরাড সাংমার সরকারকে উৎখাত করা। বুধবার শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত তৃণমূলের কর্মীসভা থেকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কর্মীদের টার্গেট দিলেন আগামী ৬ মাস। এ জন্য কর্মীরা যখন যেখানে তাঁকে […]
রাস্তা থেকে বাড়ি তৈরি, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার মমতা
খবর লাইভ : গ্রামীণ রাস্তা ভালো না হলে কেউ ভোট দেবে না। পঞ্চায়েত ভোটকে নজরে রেখে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার, দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, গ্রামীণ রাস্তা, ১০০ দিনের কাজ, ‘বাংলার বাড়ি’, কোনও প্রকল্পেরই টাকা দিচ্ছে না কেন্দ্র। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিকে নিজেদের দায়িত্বে রাস্তার […]
জিটিএ নির্বাচনে প্রথমবার আসন পেল তৃণমূল
খবর লাইভ : গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নির্বাচনেও প্রথমবার আসন পেল তৃণমূল। জিটিএ-এর ৪৫টি আসনের মধ্যে ডালি আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের বিনয় তামাং। বুধবার জিটিএ নির্বাচনে তৃণমূলের খাতা খোলার পর জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলের নেতাকর্মীরা। ৫০০ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। এ প্রসঙ্গে তিনি জানান, ‘‘এই জয়ের জন্য ধন্যবাদ […]
শিলংয়ে নতুন দলীয় অফিস উদ্বোধন করলেন অভিষেক
খবর লাইভ : একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশের উত্তর-পূর্ব দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। কার্যত ত্রিপুরা, আসাম, মেঘালয় ইত্যাদি রাজ্যে তৃণমূল সংগঠন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সদ্যই ত্রিপুরার উপনির্বাচনে তৃণমূলের বড় হার হয়েছে। কিন্তু তাতে দমছে না তৃণমূল। আজকের মেঘালয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন শিলংয়ে নতুন দলীয় অফিস উদ্বোধন করলেন অভিষেক। জানা […]
বুধবারও মেডিক্যালের পরীক্ষায় গরহাজির ২৫০ পরীক্ষার্থীই, অনুপস্থিত দেখাতে চায় কলেজ কর্তৃপক্ষ
খবর লাইভ : পরপর দু’দিন কলেজ পড়ুয়ারা মেডিক্যালের পরীক্ষায় গরহাজির থাকলেন।আড়াইশো পরীক্ষার্থীর মধ্যে একজনও বুধবারও পরীক্ষা দেওয়ার জন্য কলেজে উপস্থিত হননি।পড়ুয়াদের এই গরহাজিরাকে মোটেই ভালভাবে নিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। তাঁদের অনুপস্থিত দেখানোর বিষয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে। যদিও কলেজ কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। আরও পড়ুনঃ বিধানসভার পিএসি-র সদস্য হলেন কৃষ্ণ কল্যাণী অধ্যাপক, […]
বিধানসভার পিএসি-র সদস্য হলেন কৃষ্ণ কল্যাণী
খবর লাইভ : বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র সদস্য হলেন কৃষ্ণকুমার কল্যাণী (Krishna Kumar Kalyani)। পাশাপাশি, যথাসময়ে চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে বলে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আইন মেনেই কাজ। কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য। বাইরে কী করেছেন, তা আমার জানার বিষয় নয়।’ আরও পড়ুনঃ Corona: আজ ফের একলাফে বাড়ল করোনা সংক্রমণ,ঊর্ধ্বমুখী সক্রিয় […]
‘টোটো চালক-চিকিৎসককেও ডাকছে’, দুর্গাপুরে মমতার নিশানায় কে ?
খবর লাইভ : বুধবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই বৈঠক থেকেই তিনি যেমন বিজেপিকে আক্রমণ শানালেন, তেমনই তাঁর নেতৃত্বাধীন সরকার কী কী জনমুখী প্রকল্প চালাচ্ছে, তা নিয়েও ফের সুর চড়ান তিনি। বিরোধীদের জন্য সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তার […]










