Special News Special Reports

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে উঠল ডোমজুড়ের পথ অবরোধ

0
(0)

খবর লাইভ : মুখ্যমন্ত্রীর আবেদনের পরেই ধীরে ধীরে উঠে গেল ডোমজুড়ের পথঅবরোধ। বিজেপির কেন্দ্রীয় দুই নেতা-নেত্রীর বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ডোমজুড়ে (Domjur) কোণা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন কয়েকজন। তীব্র গরমে রাস্তায় আটকে পড়ে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। বিকেলের পরেও অবরোধ না ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে অবরোধকারীদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। তারপরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যানজটমুক্ত হয়েছে কোণি এক্সপ্রেসওয়। দ্বিতীয় হুগলি সেতুতেও যান চলাচল স্বাভাবিক।

 

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *