খবর লাইভ : মর্মান্তিক ঘটনা। মায়ের কোল থেকে শিশুকন্যাকে প্রথমে ছিনিয়ে নেওয়া হল। তারপর সেই শিশুটিকে আছড়ে মেরে খুন করা হল।আর যিনি খুন করলেন তিনি শিশুটির নিজের কাকিমা! শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজারহাট নিউটাউনে। ইতিমধ্যে অভিযুক্ত ইয়াসমিন বেগম(yasmin begum) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুর এক আত্মীয়া অভিযোগ করেছেন, পারিবারিক ঝামেলা চলছিল বেশ […]
Day: June 4, 2022
কোভিড সংক্রমণ বাড়তেই আবার মাস্ক পরা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার
খবর লাইভ :কোভিড সংক্রমণ বাড়তেই আবার মাস্ক পরা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার। এ বিষয়ে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছে। সমস্ত জেলা প্রশাসনকে কোভিড সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রদীপ ব্যাস। সেই নির্দেশিকার মধ্যে মাস্ক বাধ্যতামূলকের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন-সিবিআইয়ের মুখোমুখি হলেন আরও দুই তৃণমূল বিধায়ক অতিরিক্ত মুখ্যসচিব বলেন, “ভিড় জায়গায়, […]
সিবিআইয়ের মুখোমুখি হলেন আরও দুই তৃণমূল বিধায়ক
খবর লাইভ : ‘ভোট-পরবর্তী হিংসা’ মামলায় অনুব্রত মণ্ডলের পর এ বার সিবিআইয়ের মুখোমুখি হলেন আরও দুই তৃণমূল বিধায়ক। তাঁদের মধ্যে রয়েছেন অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত লাভপুরের বিধায়ক অভিজিত্ সিংহ ওরফে রানা এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। শনিবার দুর্গাপুরের এনআইটি-তে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে তলব করা হয়েছিল ওই দুই বিধায়ককে। শনিবার সকালে সেখানে উপস্থিত হন তাঁরা। সেখানেই তাঁদের […]
কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসদমন অভিযানে বড় সাফল্য, নিহত হিজবুল কমান্ডার নিসার
খবর লাইভ : কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসদমন অভিযানে বড় সাফল্য মিলল। শনিবার অনন্তনাগে আধাসেনা এবং পুলিশের মিলিত বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে হিজবুল কমান্ডার নিসার খান্ডে নিহত হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, দক্ষিণ কাশ্মীরে হিজবুলের নানা নাশকতার ঘটনার মূল চক্রী ছিল ওই জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (কাশ্মীর জোন) বিজয় কুমার টুইটারে লিখেছেন, ‘নিহত হিজবুল […]
দলে অনুশাসনের ঘাটতি হচ্ছে এবং তৃণমূলের চরেরা দলে ঢুকে পড়েছে, দাবি রানাঘাটের বিজেপি সাংসদের
খবর লাইভ : তাঁদের দলে অনুশাসনের ঘাটতি হচ্ছে এবং তৃণমূলের চরেরা দলে ঢুকে পড়েছে বলে দাবি করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। কল্যাণী এমসে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার চাকরিতে অবৈধ ভাবে লোক ঢোকানোর অভিযোগ রয়েছে জগন্নাথের বিরুদ্ধে। তিনি ছাড়াও বাঁকুড়ার বিজেপি সাংসদ ও দুই বিজেপি বিধায়কের নাম রয়েছে ওই অভিযুক্তের তালিকায়। সিআই়ডি তার তদন্ত করছে।বৃহস্পতিবার রানাঘাটে […]
উত্তরপাড়াকে ঘিরে শিল্পের জোয়ার, তৈরি হবে আন্তর্জাতিক মানের মেট্রো কোচ!
খবর লাইভ : দেশের সবচেয়ে আধুনিক মেট্রো পেতে চলেছে মহারাষ্ট্র। পুণে মেট্রো হতে চলেছে আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো। আর সেই মেট্রোই এবার বানানো হবে এই রাজ্যে। চলতি বছর থেকেই শুরু হতে চলেছে সেই কাজ৷ বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে পুণে মেট্রোর কোচ। আর তা বানানো হবে উত্তরপাড়ায়। ইতালিয়ান প্রযুক্তির সঙ্গে ভারতের মেলবন্ধনে […]
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আজ ১০০ দিনে পা দিল
খবর লাইভ : ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আজ ১০০ দিনে পা দিল। গত ২৪ ফেব্রুয়ারি কিভের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল মস্কো। তার ১০০ দিন পরে আজ পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে? আগ্রাসনে কতটা সফল হয়েছে রাশিয়া? কী বলছে ইউক্রেন? ১০০ দিনে ইউক্রেনের অন্তত ২০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে রাশিয়া। গত কাল এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির […]
রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের অনলাইন ভর্তি প্রক্রিয়া
খবর লাইভ : রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের অনলাইন ভর্তি প্রক্রিয়া হবে একটি অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। বৃহস্পতিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জয়েন্টের কাউন্সেলিংয়ের ধাঁচেই হবে এই প্রক্রিয়া। আরও পড়ুন- কনসার্ট আয়োজন নিয়েও একগুচ্ছ নিয়ম তৈরির ভাবনা কেএমডিএ-র আগামী জুলাই মাসেই চালু হয়ে যাবে এই পোর্টাল। নতুন পোর্টালে আবেদন […]
কনসার্ট আয়োজন নিয়েও একগুচ্ছ নিয়ম তৈরির ভাবনা কেএমডিএ-র
খবর লাইভ : এ বার নজরুল মঞ্চে কেকে-এর জলসার পর কনসার্ট আয়োজন নিয়েও একগুচ্ছ এসপিও বা নিয়ম তৈরি করার ভাবনা কেএমডিএ-এর। শুক্রবার তেমনই ইঙ্গিত দিলেন কেএমডিএ-এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। কী রকম নিয়মের কথা ভাবছে কেএমডিএ? উল্লেখ্য শুক্রবারই নজরুল মঞ্চে শো রয়েছে সঙ্গীত শিল্পী অনুপম রায়ের। একটি বেসরকারি কলেজের ফেস্টে তিনি গান গাইবেন। সেই শোয়ের আগেই […]
বীরভূমের তৃণমূল জেলা সহ-সভাপতি বিধায়ক অভিজিৎ সিংকে আজ তলব সিবিআইয়ের
খবর লাইভ : ভোট পরবর্তী হিংসা মামলায় এ বার বীরভূমের তৃণমূল জেলা সহ-সভাপতি তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং ওরফে রানাকে ডেকে পাঠালো সিবিআই। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই এলাকায় অভিজিতের পরিচিতি। তাঁকে শনিবার দুর্গাপুরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। সূত্স বৃহস্পতিবার রাতে ফোন করে অভিজিৎকে হাজিরা দেওয়ার বিষয়টি জানানো হয়। তিনি হাজিরা দেবেন […]










