খবর লাইভ : ভোট পরবর্তী হিংসা মামলায় এ বার বীরভূমের তৃণমূল জেলা সহ-সভাপতি তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং ওরফে রানাকে ডেকে পাঠালো সিবিআই। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই এলাকায় অভিজিতের পরিচিতি। তাঁকে শনিবার দুর্গাপুরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই।
সূত্স
বৃহস্পতিবার রাতে ফোন করে অভিজিৎকে হাজিরা দেওয়ার বিষয়টি জানানো হয়। তিনি হাজিরা দেবেন বলেও জানা গিয়েছে।
অনুব্রতকে ভোট পরবর্তী হিংসা মামলায় আগেই সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়। বৃহস্পতিবার তিনি সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা দিতে যান। ওই দিন বেলা বারোটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন অনুব্রত। টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে তিনি বেরোন। অনুব্রতের সঙ্গে তাঁর আইনজীবীরাও ছিলেন। তবে এ বার বীরভূম জেলা তৃণমূলের ‘সেকেন্ড ম্যান’ নামে পরিচিত অভিজিৎকে তলব করল সিবিআই।




