খবর লাইভ : জিটিএ ভোটে অংশ নেওয়া নিয়ে বিতর্কে জেরে শেষ পর্যন্ত ভেঙে গেল গোর্খা জনমুক্তি মোর্চা। দলের কার্যকরী সভাপতি লোপসাং লামা মোর্চা ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর দাবি, মোর্চার ভোটের বিরোধিতা করার সিদ্ধান্ত ভুল। বিরোধিতা করতে হলে প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই তা করা বিধেয়। পাল্টা মোর্চার দাবি, ভোটে না লড়ার সিদ্ধান্তই ঠিক। […]
Day: June 4, 2022
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এবার সরছে উচ্চ প্রাথমিকের যাবতীয় মামলা
খবর লাইভ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে গোটা বাংলা জুড়ে চর্চা। তাঁকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছিলেন চাকরিপ্রার্থীরা। শাসকদলের একাধিক নেতামন্ত্রীও তাঁর রায়ের জেরে অস্বস্তিতে পড়ছিলেন। আচমকাই তাঁর বেঞ্চ থেকে সরছে এসএসসি মামলা। একের পর রায়দানে চাকরিপ্রার্থীদের মনে আশার আলো জ্বালিয়েছিলেন তিনি। ঘরে ঘরে তাঁকে নিয়ে আলোচনা। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এবার সরছে […]
‘সিঙ্গুরে কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে’, জানালেন মুখ্যমন্ত্রী
খবর লাইভ : শুক্রবার হুগলির কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের মঞ্চে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আর তা নিয়ে বিতর্ক তৈরি করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যা উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সিঙ্গুরে শিল্প আসছে বলেও এদিন ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী কারও নাম উল্লেখ না করে জানান, রেলমন্ত্রী থাকাকালীন এই […]
অসুস্থ অভিনেত্রী দোলন রায় ভর্তি হাসপাতালে
খবর লাইভ : পরনে নার্সিং হোমের নীল পোশাক। চোখে মুখে ক্লান্তি। হাতে স্যালাইনের চ্যানেল। অসুস্থ অভিনেত্রী দোলন রায়। বৃহস্পতিবার ‘টুম্পা অটোওয়ালি’-র শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এদিন হাসপাতালে শয্যায় শায়িত দোলনের ছবি ভাইরাল হয়েছিল ফেসবুকে। প্রথমে অনেকেই মনে করেছিলেন যে সেটি শ্যুটিংয়ের দৃশ্য। […]




