খবর লাইভ : পর্ন ছবি তৈরির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। বুধবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। ২৫ আগস্ট পর্যন্ত রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা যাবে না।
এই মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট। গত ১৯ জুলাই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই রাজ কুন্দ্রার নামে সামনে আসতে শুরু করে একের পর এক অভিযোগ।




