Bengal and District District Local News Special News

খুলে গেল বেড়ুল মঠের দরজা, ভক্তদের মানতে হবে কড়া বিধিনিষেধ

0
(0)

খবর লাইভ : ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠের দরজা। সকাল এবং বিকেলে দুই ধাপে বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।

তবে বেলুড় মঠে প্রবেশের ক্ষেত্রে কড়া নিয়মবিধি মানতে হবে ভক্তদের। প্রত্যেকের কাছে থাকতে হবে কোভিড ভ্যাকসিনেশনের জোড়া ডোজের সার্টিফিকেট অথবা RT-PCR নেগেটিভ রিপোর্ট। তবে ৭২ ঘণ্টার আগের রিপোর্ট গ্রাহ্য হবে না। এছাড়াও বেলুড় মঠে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজন সচিত্র পরিচয়পত্র।

উল্লেখ্য, চলতি বছর ১০ ফেব্রুয়ারি সব রকম করোনা বিধি মেনেই ফের খুলেছিল বেলুড় মঠ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরে অছি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ২২ এপ্রিল থেকে মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পরে গুরুপূর্ণিমায় একদিনের জন্য মঠ খোলা হয়েছিল। ফের বুধবার থেকে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ।

এদিকে, যাবতীয় কোভিডবিধি মেনে বুধবার থেকে খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং নিকোপার্কের দরজাও। সোমবার থেকেই খুলে গিয়েছে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *