খবর লাইভ : আফগানিস্তান দখলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল তালিবানরা। মাজার-ই-শরিফের পরেই জালালাবাদ দখল করল তারা। কাবুলের অতি সন্নিকটে এসে গেছে তালিবানরা। এবার তালিবানের মূল টার্গেট কাবুল। আতঙ্কের ছায়া কাবুলের পথে ঘাটে।
গভীর রাতে যুদ্ধ ছাড়াই আফগান প্রশাসনকে ক্ষমতাচ্যুত করে মাজার-ই-শরিফের দখল নিয়ে নেয় তালিবানরা। এরপর রবিবার সকালেই জালালাবাদও দখল করে কট্টরপন্থী সংগঠন।
তবে কাবুলের দখল নেওয়া তালিবানদের পক্ষে খুব সহজ হবে না বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বাড়তি এক হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে কাবুলে। Kabul বাঁচানোর ক্ষেত্রে আফগান মুলুকের পাশে দাঁড়িয়েছে আমেরিকা।




