State

সপ্তাহ ব্যাপী চলবে বৃষ্টি, প‍ূর্বাভাস আলিপ‍ুর আবহাওয়াবিদদের

0
(0)

খবর লাইভ : বুধবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। যার জেরে জলমগ্ন কলকাতার বহু জায়গা। প্রবল বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা ছ’ ডিগ্রি কমেছে এক লাফে। আজ সকাল থেকেই মেঘলা আকাশ, সেই সঙ্গে লাগাতার বৃষ্টি। তবে ঘণ্টা দুয়েকের মধ্যে ফের তেড়ে বৃষ্টি নামতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও। সেইসঙ্গে থাকবে ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিসের তরফে ইতিমধ্যেই উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। শুক্রবার থেকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এই সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টিপাত চলবে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, গতকাল শহরজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫২ মিলিমিটার। যার জেরে জলমগ্ন গোটা কলকাতা। আর্মহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ঠনঠনিয়া, খিদিরপুর, যাদবপুর, ঢাকুরিয়া, বাইপাস লাগোয়া আনন্দপুর, পঞ্চান্নগ্রাম, মুক্তারামবাবু স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশ পার্ক সহ একাধিক অঞ্চল জলমগ্ন।

আবহাওয়াবিদদের প‍ূর্বাভাস, আপাতত বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই, বরং আরও বাড়তে পারে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *