খবর লাইভ : বঙ্গ রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ‘বিশেষ বন্ধুত্ব’ চর্চার বিষয়। রাজনীতির ময়দানেও এই দুজনের সম্পর্ক খবরের শিরোনামে থাকে। জুটিতে সাজ-পোশাকে মিল ও দুজনের সর্বত্র একত্রে যাতায়াত বঙ্গ রাজনীতিতে এক অন্য মাত্রা দেয়। এবার সেই জুটির জল্পনা আরও বাড়ল। আজ সকালেই আচমকা নিজের ফেসবুক পেজে বড়সড় পরিবর্তন করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফেসবুকে পোষ্ট দিয়ে লিখেছেন, ‘বৈশাখী শোভন ব্যানার্জি’। অর্থাৎ এবার থেকে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জুড়ল শোভনের নাম। সঙ্গে বৈশাখী লিখেছেন, ‘The journey from Me to We begins…’। সঙ্গে রয়েছে শোভন-বৈশাখীর ছবি। এমনিতেই আদালতে স্ত্রী রত্না চট্ট্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তার মাঝেই কি বৈশাখীর সঙ্গে ধীরে ধীরে তাহলে সংসার পাততে চলেছেন শোভন? প্রশ্ন উঠছে।
কিন্তু আচমকাই এই পরিবর্তন কীসের ইঙ্গিত দিচ্ছে? সংবাদমাধ্যমকে বৈশাখী জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায়ের অনুমতি নিয়েই তাঁদের নামে যৌথ প্রোফাইল খোলা হয়েছে।’ একজন প্রকৃত বন্ধুর তুলনায় বেশি বন্ধুত্ব রয়েছে শোভন-বৈশাখীর মধ্যে। অসুস্থতার সময় কিংবা সদ্য সিবিআই হেফাজতে থেকে রাতে হাসপাতাল কিংবা প্রেসিডেন্সি জেলে রাত কাটানোর সময় তাঁর পাশে ছিলেন বৈশাখী। ওষুধ থেকে চিকিৎসক বৈশাখীর বাইরে চোখে সর্ষে ফুল দেখেন প্রাক্তন মেয়র। তাই এবার ফেসবুকেও জুটিতেই জয়েন্ট অ্যাকাউন্ট খুলে ফেললেন শোভন-বৈশাখী।




