Special News Sports

জ‍ুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন ধাওয়ান

0
(0)

খবর লাইভ : আগামী জুলাই মাসে শ্রীলঙ্কা সফর। এই সময়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়ার প্রধান দল ইংল্যান্ড পৌঁছেছে। সেখানে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। তাই একই সময়ে শ্রীলঙ্কা সফরে ভারত দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ভারত। এই সফরে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিযুক্ত করে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। নতুন অধিনায়ক ও আইপিএল থেকে উঠে আসা তারকাদের নিয়েই শ্রীলঙ্কার সফরে যাচ্ছে ভারত। ঘোষণা হল সেই দল। অধিনায়ক হিসেবে থাকছেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান ও বোলার ভুবনেশ্বর কুমারকে করা হয়েছে সহ-অধিনায়ক। এই দুই তারকায় একমাত্র ইন্ডিয়া টিমের সিনিয়র যাঁরা এই শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।

পুরো টিম- শিখর ধাওয়ন (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদূত পাডিক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ডিয়া, নীতিশ রানা, ঈশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামশন (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), দীপক চাহার, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া। ধাওয়ান-ভুবনেশ্বরকে বাদ দিলে চাহাল, হার্দিক, কুলদীপ ও মনীশ কিছুটা সিনিয়র। সঙ্গে রয়েছে আইপিএল থেকে উঠে আসা পেসার চেতন সাকারিয়া, লেগস্পিনার বরুণ চক্রবর্তী, রাহুল চাহার ও দুই ট্যালেন্টেড ওপেনার ব্যাটসম্যান দেবদূত পাড্ডিক্কল ও ঋতুরাজ গায়কোয়াড়।

আপাতত সিনিয়ড় টিম পোঁছে গিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে। প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা সফরে খেলা জুলাই মাসে। তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তিনটি একদিনের ম্যাচ ১৩ জুলাই, ১৬ জুলাই ও ১৮ জুলাই। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ২১, ২৩ ও ২৫ জুলাই। করোনা বিধির কথা মাথায় রেখে সবকটি ম্যাচই হবে কলম্বোয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *