National

রেকর্ড গড়ে করোনায় একদিনেই মৃত্যু ৬ হাজার ১৪৮ জনের!

0
(0)

খবর লাইভ : হঠাৎ ছন্দপতন। গত বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই একদিনেই মৃত্যু ৬ হাজার ১৪৮ জনের! স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৫২ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। যা সর্বকালীন রেকর্ড। বুধবারই এই সংখ্যাটা ছিল ২ হাজার ২১৯।

গত মঙ্গলবার এক লাফে ৮০ হাজারের ঘরে চলে এসেছিল দেশের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। যদিও বুধবার সামান্য বাড়ে সংক্রমণের হার। বৃহস্পতিবার তার চেয়ে আরও বাড়ল সংক্রমিতে্য সংখ্যা। এদিন স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। যা রেকর্ড। এর আগে কোভিডে একদিনে এত মৃত্যু দেখেনি দেশ। আর এই মৃত্যুর হারবৃদ্ধি চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। এ নিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬ জন প্রাণ হারালেন করোনায়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২ এন। গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ হাজার ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১ জন। যদিও হঠাৎ মৃতের সংখ্যায় এই বৃদ্ধির নেপথ্যে দায়ী বিহার সরকারকেই কাঠগড়ায় তুলছেন অনেকে। আজই বিহার সরকারের তরফে মৃতদের তালিকা সংশোধন করা হয়েছে। নতুন তালিকায় মৃতের সংখ্যা বেড়েছে ৭২ শতাংশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *