খবর লাইভ : রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চান না শরদ পাওয়ার। বিরোধীদের পছন্দের তালিকায় ফের উঠে আসছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ গান্ধী। সূত্রের খবর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তাঁর কাছে প্রস্তাব পাঠাতে চলেছে বিরোধীরা। ফোনে নাকি এই প্রস্তাব দিতে বিরোধী দলের একাধিক নেতা কথা বলেছেন তাঁর সঙ্গে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে বুধবার দিল্লিতে বিরোধীদের বৈঠকও তেমনই জানান দিচ্ছে। তার মধ্যেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার গুরুত্ব আরও একধাপ বেড়ে গেল বলে মনে করা হচ্ছে।
কারণ ,বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ গান্ধীকেই (Gopalkrishna Gandhi) পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার দাবি উঠছে বিরোধী শিবিরে।
সকলের অনুরোধ মেনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুরোধ করা হয়েছে তাঁকে। এর আগে, ২০১৭ সালে উপরাষ্ট্রপতি পদের জন্য তাঁর নামে একমত ছিলেন বিরোধীরা। কিন্তু নির্বাচনে সে বার বেঙ্কাইয়া নায়ডুর কাছে পরাজিত হন গোপালকৃষ্ণ। এ বার সরাসরি রাষ্ট্রপতি পদের জন্য বিরোধী শিবিরের নেতারা ফের তাঁর নাম নিয়ে ভাবনা-চিন্তা করছেন বলে শোনা যাচ্ছে। বিরোধীদের তরফে ইতিমধ্যেই গোপালকৃষ্ণর সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন বিরোধী শিবিরের একাধিক নেতা।
রাষ্ট্রপতি নির্বাচন হোক (Presidential Election 2022) বা ২০২৪-এর লোকসভা নির্বাচন, বিরোধী ঐক্যে বাংলার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে শোনা যাচ্ছে দিল্লির রাজনৈতিক মহলে।
গোপালকৃষ্ণকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে রাজি হবেন কি!
সকলের অনুরোধ মেনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুরোধ করা হয়েছে তাঁকে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিরোধীদের প্রস্তাব ভাবনা-চিন্তা করে দেখতে সময় চেয়েছেন গোপালকৃষ্ণ। বুধবারই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে জানিয়েছেন। রাজি হলে, সর্বসম্মতিতে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন গোপালকৃষ্ণ। কারণ এর আগে উপরাষ্ট্রপতি পদে সর্বসম্মতি পেয়েছিলেন তিনি।
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলার রাজ্যপাল ছিলেন ৭৭ বছরের গোপালকৃষ্ণ। দীর্ঘ দিন আমলাও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দেশে ভারতের হাইকমিশনারও নিযুক্ত ছিলেন। এর আগে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পওয়ারকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার সুপারিশ করেছিলেন বিরোধী শিবিরের কিছু নেতা। কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় রাজি হননি পওয়ার।
আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ভোটগণনা ২১ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। তার আগেই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে এখনও পর্যন্ত শাসক-বিজেপি, কোনও দলই প্রার্থী হিসেবে কারও নাম চূড়ান্ত করতে পারেনি।




