National

ম‍ুম্বইয়ে হ‍ুড়ম‍ুড়িয়ে ধসল বাড়ি, মৃত ১১

0
(0)

খবর লাইভ : মর্মান্তিক! ম‍ুম্বইয়ের মালাড বস্তি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা একটি বাড়ি। কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় অনেকেই। বুধবার গভীর রাতের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ৮ জনই শিশু। ১৭ জন জখম ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি বিপর্যয় মোকাবিলা আধিকারিকরা। স্থানীয় পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল উদ্ধারকার্য চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালাড বস্তি অঞ্চলের ওই বাড়িটির অবস্থা খুব একটা ভাল ছিল না। মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ জানিয়েছেন, বৃষ্টির কারণেই এই বিপর্যয় হয়ে থাকতে পারে। তার ওপর বিপজ্জনক পরিস্থিতিতে ছিল ওই বাড়িটি। শুধু একটি নয়, মন্ত্রী জানান মালাড এলাকার এই ধরনের বিপজ্জনক বাড়ি রয়েছে বেশ কয়েকটি। যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

মঙ্গলবার রাতের পর বুধবার গোটা দিন মৌসমি বায়ুর প্রভাবে বৃষ্টিতে বানভাসী হয় মুম্বই৷ এর ফলেই বাড়িটি ভেঙে পড়ে বলে অনুমান করা হচ্ছে৷ উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তুপের মধ্যে এখনও অনেকে আটকে আছেন৷ ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে৷ আবার অন্যদিকে আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুম্বইয়ে। প্রসঙ্গত, গতবছরই মহারাষ্ট্র রায়গর জেলার কাজলপুর এলাকায় একটি পাঁচতলা বাড়ি ভেঙে ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিল অন্তত ৭০ জন। এক বছর ঘুরতে না ঘুরতেই ফের একই রকম বিপর্যয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *