National Special News Special Reports

‘জগন্নাথও মোদির ভক্ত’, প্রকাশ্যে ক্ষমা চাইলেন সম্বিত:প্রায়শ্চিত্ত করবেন

0
(0)

খবর লাইভ  :  ‘প্রভু জগন্নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত’ বলার অভিঘাত কতটা হতে পারে, তা বুঝতে প্রায় গোটা দিন সময় লেগে গেল পুরীর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শাসক দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের। যদিও সম্বিত ফিরতেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন সম্বিত। সেই সঙ্গে জানালেন, এই ভুলের জন্য তিনি প্রায়শ্চিত্তও করবেন।নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করা ওই ভিডিয়োয় সম্বিত বলেছেন, আজ আমার করা একটি ভুলের জন্য আমি আন্তরিক ভাবে ব্যথিত। পুরীতে আজ প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন। আমি সেই বিষয়ে বহু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলি। ভিড়ের মধ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে ভুল বশত ‘ভগবান শ্রী জগন্নাথের ভক্ত মোদী’ বলার বদলে ‘মোদীর ভক্ত জগন্নাথ’ বলে ফেলি। আমার এই ভুলের জন্য আমি প্রভু জগন্নাথের চরণে মাথা ঝুঁকিয়ে ক্ষমাপ্রার্থনা করছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আগামী তিন দিন উপবাস করব।

সোমবার পুরীতে সম্বিতের সমর্থনে রোডশো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জগন্নাথের মন্দিরে পুজোও দেন তিনি।মুখ্যমন্ত্রী নবীন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সম্বিতের সমালোচনা করেছিলেন। বিজেপি নেতা সেখানেই পাল্টা জবাব দেন এবং একই সঙ্গে বলেন, এই ভুলকে অকারণ রাজনৈতিক ‘ইস্যু’ না বানাতে। কিন্তু তত ক্ষণে সমালোচনার জল অনেক দূর গড়িয়েছে। সম্বিত বলেন, তাঁর আশা প্রভু জগন্নাথ ক্ষমা করবেন তাঁকে। কারণ, তাঁর কথায়, ‘‘ভগবানও ‘মুখ ফস্কে’ বলা কথার দোষ নেন না। তিনি জানেন, আমিও তাঁর অসংখ্য ভক্তের একজন। এবং কেউ কখনওই কোনও ভগবানকে মানুষের ভক্ত বলবেন না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *