National

করোনার বিরুদ্ধে চাই ‘সার্জিক্যাল স্ট্রাইক’, কেন্দ্রকে পরামর্শ বম্বে হাইকোর্টের

0
(0)

খবর লাইভ : সীমান্তের সার্জিক্যাল স্ট্রাইক জনপ্রিয় হয়েছিল কয়েক বছর আগে৷ তবে এবার সীমান্তে নয়, দেশেই সেটা করতে হবে৷ শত্রুর অপেক্ষায় দাঁড়িয়ে না থেকে, করোনা ভাইরাসের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে কেন্দ্রকে। বুধবার এক মামলার প্রেক্ষিতে এমনই পরামর্শ বম্বে হাইকোর্টের৷

প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জি এস কুলকার্নির এক ডিভিশন বেঞ্চ বলেছে, কেন্দ্রীয় সরকারের নতুন ‘নিয়ার টু হোম’ টিকা কর্মসূচিটি ভাইরাস আসার অপেক্ষার মতো। বিচারপতি দত্ত বলেন, করোনা ভাইরাস আমাদের বৃহত্তম শত্রু৷ আমাদের এটিকে আঘাত হানতে হবে সার্জিক্যাল স্ট্রাইকের মতো করে৷ ভাইরাস আপনার কাছে আসার অপেক্ষায় আছে। আমাদের শত্রু অঞ্চলে প্রবেশ করে আঘাত করতে হবে৷ বেঞ্চ বলেছে যে সরকার জনগণের কল্যাণে বৃহত্তর সিদ্ধান্ত নিচ্ছে৷ তবে তাদের বিলম্বিত সিদ্ধান্ত গ্রহণের ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, ধ্রুতি কাপাডিয়া ও কুণাল তিওয়ারি নামে দুই আইনজীবী মুম্বই আদালতে পিটিশন দাখিল করেন। তাতে আর্জি জানানো হয়, আদালত যেন কেন্দ্রকে ‘দুয়ারে টিকা’ প্রকল্প চালু করার নির্দেশ দেয়। বিশেষ করে যে সব নাগরিক ৭৫ বছরের ঊর্ধ্বে, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি এবং যারা শয্যাশায়ী তাদের জন্য এই ধরনের প্রকল্প জরুরি।পিটিশন দাখিলকারী আইনজীবী কাপাডিয়া আদালতকে জানান, বিহার, ওড়িশা, কেরল এবং জম্মু-কাশ্মীর ‘দুয়ারে টিকা’ প্রকল্প চালু করেছে।

এ প্রসঙ্গে আদালত কেন্দ্রকে বলে, অনেক রাজ্যেই তো এই প্রকল্প চলছে। তা হলে সব রাজ্যের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে না কেন? কিন্তু আদালতে কেন্দ্র জানিয়েছে, বর্তমানে এ ধরনের প্রকল্প চালু করা সম্ভব নয়। বদলে ‘বাড়ির কাছে টিকা’র ব্যবস্থা চালু করা হয়েছে। কেন্দ্রের এই জবাবের প্রেক্ষিতে আদালতের বক্তব্য, বাড়ির কাছে’ টিকাকরণ কর্মূসূচির বিষয়টি অনেকটা ভাইরাস বাহকের জন্য টিকাকেন্দ্রগুলোর অপেক্ষা করার মতো। কেন্দ্রের উদ্দেশে দুই বিচারপতি স্পষ্ট করে বলে, করোনা আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু। এটাকে নিশ্চিহ্ন করতে হবে অতি দ্রুত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *