State

শ্যুটআউট @ সাপুরজি!নিহত কুখ্যাত গ্যাংস্টার জয়পাল

0
(0)

খবর লাইভ : কঠোর বিধিনিষেধের কলকাতায় শ্যুটআউট। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলল প্রকাশ্যে। ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। নিউটাউনের সাপুরজি এলাকায় কলকাতা পুলিশের এসটিএফ টিমকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে একদল দুষ্কৃতী। সেই সময়ই পাল্টা এনকাউন্টারে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যান স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি বিনীত গোয়েল। এর পাশাপাশি যান বিধাননগর কমিশনারেটের কমিশনার সুপ্রতিম সরকার।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর এসেছিল নিউটাউনের সাপুরজি এলাকায় পাঞ্জাবের দু’জন দুষ্কৃতী লুকিয়ে রয়েছে। তাদের মধ্যে একজন কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার। জাতীয় স্তরের অ্যাথলিট ছিল জয়পাল। খবর মোতাবেক এদিন ওই আবাসন চত্বরে যায় এসটিএফ-এর তদন্তকারীরা। কিন্তু আধিকারিকদের দেখতে পেয়েই বি ব্লক আবাসনের পাঁচতলার জানালা থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। প্রথমে অনেকটা হকচকিয়ে গিয়েছিলেন অফিসাররা। পুলিশ জানিয়েছে, নাইন এমএম পিস্তল থেকে চালানো হয় গুলি। মুহূর্তেই এনকাউন্টার শুরু করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দুই দুষ্কৃতীকেই নিকেশ করা গিয়েছে। তবে গুলির লড়াইয়ে আক্রান্ত হয়েছেন এক পুলিশ অফিসারও।

সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি বলেই মত শহরবাসীর। স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আশপাশের আবাসিকরা এসে জড়ো হন। তবে পুলিশ নিশ্চিত হতে পারছে না যে বি-ব্লকের ওই আবাসনে আরও দুষ্কৃতী রয়েছে কিনা। সমস্ত আবাসন চত্বরের গার্ডওয়াল ঘিরে ফেলে পুলিশ। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *