State

যশে রাজ্যে ৭ সদস্যের কেন্দ্রীয় দল,ব‍ুধবার নবান্নের সঙ্গে বৈঠক

0
(0)

খবর লাইভ : ঘূর্ণিঝড় ‘যশে’ রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়ে তা যাচাই করতে রবিবার রাতেই শহরে পা রাখল কেন্দ্রীয় প্রতিনিধি দল। স্বরাষ্ট্রমন্ত্রকের পুলিশ শাখার যুগ্মসচিব এস কে শাহির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পাট উন্নয়ন কর্তৃপক্ষের আন্যতম পরিচালক নরেন্দার কুমার, সড়ক পরিবহণ মন্ত্রকের সহকারী এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সংযুক্তা কাঞ্জিলাল, গ্রামোন্নয়ন মন্ত্রকের মনরেগা কর্মসূচির আন্ডার সেক্রেটারি দীপ শেখর সেহগাল, বির্দ্যুৎ মন্ত্রকের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অলীকপন্থ দে, ম‍ৎস্য দফতরের ডেপুটি কমিশনার রাজীবপ্রতাপ দুবে অর্থ দফতরের ব্যয় সংক্রান্ত দফতরের পরামর্শদাতা আর বি কাউল।
আজ কেন্দ্রীয় দলের সাত সদস্য দুটি ভাগে ভাগ হয়ে পাথরপ্রতিমা, গোসাবা, দিঘা ও মন্দারমনির দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। ব‍ুধবার নবান্নে অর্থ, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকারের কাছ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট সংগ্রহ করে দিল্লি ফিরবেন।
নবান্নে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে কেন্দ্রীয় দলের যে সফরসূচি পৌঁছেছে, সেই সফরসূচি অনুযায়ী, আজ প্রতিনিধিদলের প্রথম টিম সকাল পৌনে এগারোটা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে চড়ে রওনা দেবে পাথরপ্রতিমায়। সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পাথরপ্রতিমার যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। সাড়ে বারোটা নাগাদ স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর দেড়টার সময়ে পাথরপ্রতিমা থেকে গোসাবার উদ্দেশে রওনা দেবেন। পৌনে দুটো থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঘূর্ণিঝড় কবলিত এলাকা ঘুরে দেখবেন। আড়াইটা থেকে তিনটে পর্যন্ত স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নেবেন। তিনটে দশ মিনিটে ফের গোসাবা থেকে হেলিকপ্টারে চেপে ফিরবেন ডুমুরজলায়। সেখান থেকে হোটেলে।
দ্বিতীয় দলটি সকাল আটটা নাগাদ সড়কপথে রওনা দেবেন দিঘার উদ্দেশে। বেলা বারোটা নাগাদ দিঘায় পৌঁছবেন দলটি। সেখানে দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের (ডিএসডিএ) কার্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে যশের তাণ্ডবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার ডিজিটাল প্রেজেন্টেশন দেখানো হবে। দুপুরে মধ্যাহ্নভোজের পরে সড়কপথেই দিঘা ও মন্দারমনির অবস্থা অবস্থা ঘুরে দেখবেন। সোয়া দুটো নাগাদ দিঘা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। ব‍ুধবার সকাল দশটা নাগাদ নবান্নে গিয়ে অর্থ, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
সফরসূচি অনুযায়ী, বুধবার রাতে দিল্লি ফিরবেন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা এস কে শাহি। দুদিন বাদে শুক্রবার দিল্লি ফিরবেন প্রতিনিদি দলের দ্বিতীয় গুরুত্বপূর্ন সদস্য নরেন্দার কুমার। মঙ্গলবার দুপুর থেকে বুধবার রাত পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধিরা কী করবেন, তা অবস্য সফরসূচিতে উল্লেখ করা হয়নি। তবে সূত্রের খবর, রাজ্য সরকারের কট্টর বিরোধী রাজ্যপাল জগদীপ ধনকর সহ রাজ্য বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন কেন্দ্রীয় দলের সদস্যরা। কতটা ক্ষতিপূরন দেওয়া উচিত তা নিয়ে তাঁদের মতামতও নিতে পারেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *