National

বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

0
(0)

খবর লাইভ : বাজারে খুব শীঘ্রই ১০০ টাকার নতুন নোট আনছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। নতুন নোটের বৈশিষ্ট্য হল, এটি সহজে ছিঁড়বে না। সেই সঙ্গে নতুন নোট হবে ‘ওয়াটার প্রুফ’।বার্ষিক রিপোর্টে এমনই উল্লেখ করেছে আরবিআই।প্রথমে ট্রায়ালের জন্যে চালু করা হবে। পরে প্রচুর সংখ্যায় বাজারে ছাড়া হবে।
দেখতে কেমন হবে নতুন ১০০ টাকা? আরবিআই এর তরফে জানানো হয়েছে, এখনকার নোটের সঙ্গে তেমন একটা ফারাক থাকছে না। বর্তমানে ১০০ টাকার যে বেগুনি রঙ, তার কোনও বদল করা হচ্ছে না।থাকছে গান্ধিজির ছবিও। তবে এই নোটে আলাদা ভার্নিসের প্রলেপ থাকবে। যার ফলে এই টাকা সহজে ছিঁড়বে না। কাঠের আসবাব পত্রকে জল বা পোকার হাত থেকে বাঁচাতে এই ভার্নিসের ব্যবহার করা হয়। এখন বাজারে যে নোট রয়েছে, সেটি আড়াই থেকে তিন বছর পর্যন্ত ঠিকঠাক থাকে। নতুন পদ্ধতিতে তৈরি এই নোট চলবে ৭ বছর পর্যন্ত। আরবিআইয়ের বার্ষিক রিপোর্টে আরও বলা হয়েছে, ইতিমধ্যে এই নোটটির পরীক্ষা শুরু হয়েছে। সফল হলেই তা বাজারে ছাড়া হবে। আর নতুন নোট বাজারে আসার পর পুরনো নোট ধীরে ধীরে সিস্টেম থেকে তুলে নেওয়া হবে৷ আরবিআই ওই রিপোর্টে আরও জানিয়েছে, আপাতত ১০০ কোটি নতুন ১০০ টাকার নোট ছাপা হচ্ছে। নয়া নোট তৈরি করতে মোদি সরকার ছাড়পত্রও দিয়ে দিয়েছে। বর্তমানে ১০০০টি ১০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ১৫৭০ টাকা। তবে নয়া নোট তৈরিতে সেই খরচ অনেকটাই বাড়বে।
২০২১-‘২২ অর্থবর্ষে বন্ধ রাখা হবে ২০০০ টাকার নতুন সাপ্লাই। শুধু তাই নয়, ২০২০ অর্থবর্ষে একটাও ২০০০ টাকার নোটি ছাপায়নি আরবিআই। ২৬ মে নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ সময় এমনই তথ্য দিয়েছে আরবিআই। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার পুরোপুরি বন্ধ হতে চলেছে ২০০০ টাকার নোটের ব্যবহার?

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *