State

জন্ম নিল ৩০০ ‘যশ’

0
(0)

খবর লাইভ : রাজ্যে ওই সময় আছড়ে পড়েছে সাইক্লোন যশ। দাপটের সঙ্গে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। এরইমধ্যে বার্তা এল নতুন প্রাণের। একটা, দু’টো নয়, একেবারে তিনশোটি। ওড়িশা প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ৩০০ শিশুর জন্মপঞ্জি নথিভুক্ত হয়েছে। জানা গিয়েছে, এর মধ্যে অধিকাংশ মা-বাবাই চাইছেন সন্তানের নাম যশ রাখতে।
প্রশাসন সূত্রে খবর, সাইক্লোনের পর যে সমস্ত শিশুর জন্ম হয়েছে, অধিকাংশই নাম নথিভুক্ত হয়েছে যশ। চিফ ডিসট্রিক্ট মেডিক্যাল অফিসার দুলালসেন জগৎদেও জানান, যে বালেশ্বরে তাণ্ডবলীলা শুরু করেছিল ইয়াস, সেখানেই ১৬৫টি শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ৭৯টি পুত্রসন্তান, ৮৬টি শিশুকন্যা। ভদ্রকেও ৬০টি নতুন কুঁড়ি ফুটেছে এদিন। ৩৭টি ছেলে, ২২টি মেয়ে। ময়ূরভঞ্জেও ৬৬টি শিশুর জন্ম হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *