State

আজ হাইকোর্টে নারদ মামলার শুনানি

0
(0)

খবর লাইভ : ঘূর্ণিঝড় যশের প্রভাব সেভাবে কলকাতায় পড়েনি। তাই আজ ফের স্বাভাবিক কাজকর্ম শুরু করার কথা জানাল কলকাতা হাইকোর্ট। ফলে আজই পাঁচ বিচারপতির বেঞ্চে নারদ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নেয় সিবিআই। কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি হবে বলে জানায় শীর্ষ আদালত। গত সোমবার হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চে নারদ মামলায় চার হেভিওয়েটের জামিনে স্থগিতাদেশের পুনর্বিবেচনার পাশাপাশি সিবিআইয়ের মামলা স্থানান্তরের আবেদন নিয়েও শুনানি হয়। ওইদিন অবশ্য হাইকোর্ট কোনও নির্দেশ দেয়নি। বুধবার মামলার পরবর্তী শুনানির কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় যশের কারণে প্রযুক্তির ক্ষেত্রে বিভ্রাট হওয়ার আশঙ্কায় হাইকোর্ট বুধবার ও বৃহস্পতিবার কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *