National

ধেয়ে আসছে পঙ্গপাল!

0
(0)

খবর লাইভ : করোনা আবহে ত্রস্ত গোটা দেশ। এরই মাঝে ফের ধেয়ে আসছে পঙ্গপাল। ২০২০ সালে মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানে শস্যের ব্যাপক ক্ষতি করেছিল পঙ্গপালের দল।ফের সেই স্মৃতি ফিরিয়ে এনেই, আবার আক্রমণে নামছে পঙ্গপাল। জেলা প্রশাসনের তরফে উত্তরপ্রদেশের আলিগড়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
রাজস্থানের জয়সলমীরে ইতিমধ্যেই তাণ্ডব শুরু করেছে রাক্ষুসে এই প্রাণীটি। তারপরই তা উত্তরপ্রদেশের দিকে আসার প্রবল সম্ভাবনা। পতঙ্গের হানা রুখতে কৃষি দফতরের তরফে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের সাবধান করা হচ্ছে। তাদেরও নিজেদের জমি ও ফসল বাঁচাতে সমস্ত পদক্ষেপ নিতে বলা হয়েছে। মরু পঙ্গপালের শস্য হানির ধ্বংসের প্রবণতা অনেক বেশি। নিজেদের ওজনের দ্বিগুণ শস্য বা ফসল নষ্ট ও খেতে পারে তারা। কোটি কোটি পতঙ্গ হানা দিলে একটি ক্ষেত কয়েক মিনিটের মধ্যেই উজাড় হয়ে যাবে।
মরু পঙ্গপাল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পতঙ্গের মধ্যে একটি । একটি ক্ষুদে পঙ্গপাল এক স্কোয়ার কিমি ক্ষেত নষ্ট করতে পারে। একটি দলে প্রায় ৮ কোটি পঙ্গপাল থাকে। ২০২০-তে উত্তরপ্রদেশের ১৭ টি জেলায় হানা দিয়েছিল পঙ্গপাল। পাকিস্তান হয়ে ভারতের পাঁচ রাজ্যে হানা দেয় এই দলটি। ইতিমধ্যেই রাজস্থানে হানা দিয়েছে এই পতঙ্গগুলি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *