Local News National Special News

হ‍ু হ‍ু করে বাড়ছে কালো ছত্রাকের হাঙ্গামা! কোভিড রোগীদের কোথায় ঝ‍ুঁকি‍?

0
(0)

খবর লাইভ : একে করোনা কাল। তার ওপর নত‍ুন নত‍ুন বিপদ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নত‍ুন মাথাব্যথার নাম ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। এই রোগ ধরা পড়েছে ৮ হাজার ৮৪৮ জনের শরীরে। মাত্র কয়েকদিন আগেই ধরা পড়েছে মিউকরমাইকোসিস বা কালো ছত্রাক মানবদেহে। অথচ এরমধ্যেই এই দাপাদাপি!
দেশের বিভিন্ন রাজ্যে ধরা পড়েছে এই সংক্রমণ। তবে পরিসংখ্যান বলছে, এটি সবচেয়ে বেশি উপদ্রব করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গ‍ুজরাতে। সেখানে আক্রান্ত হয়েছেন ২,২৮১জন। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ২ হাজার জন। অন্ধ্রপ্রদেশে ৯১০ জন এবং মধ্যপ্রদেশে ৭২০ জনকে এই ছত্রাক আক্রমণ করেছে।
এখন প্রশ্ন হল কোভিড আক্রান্তদের ভয় কেন‍? বিশেষজ্ঞরা বলছেন, কোভিড রোগীদের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার করা হয়। এই স্টেরয়েডের প্রধান কাজ ফ‍ুসফ‍ুসের প্রদাহ কমানো। সমস্যা হল স্টেরয়েড আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। বাড়িয়ে দেয় রক্তচাপ। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় মিউকরমাইকোসিস সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
এক্ষেত্রে কীভাবে সাবধান হওয়া যায়‍? চিকিৎসকরা বলছেন, রক্তে স‍ুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা খ‍ুব দরকার। ডাক্তারের পরামর্শ অন‍ুযায়ী স্টেরয়েড নিতে হবে। সংক্রমণের উপস্থিতি ব‍ুঝতে পারলে অবহেলা না করে ডাক্তারের কাছে যেতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর অতি অবশ্যই ধ‍ুলোবালি থেকে নিরাপদে থাকতে মাস্ক পড়তে হবে। বাগান পরিচর্যা করতে হলে, হাতে গ্লাভস ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *