খবর লাইভ : মাঝে মাত্র তিনদিনের স্বস্তি। যদিও তা বেশিদিন স্থায়ী হল না। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৭৬,০৭০ জন। তবে এর মধ্যে একটাই ভালো খবর বুধবার মৃত্যুর পরিসংখ্যান খানিকটা কমেছে। গতকাল মারা গিয়েছিলেন ৪,৫২৯ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৩৮৭৪ জনের।
সমালোচনার মুখে পড়ে দেশে জোর দেওয়া হয়েছে টিকাকরণের উপর। বেশিরভাগ রাজ্যে চলছে লকডাউন। তাই দেশে কমছে সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়েছেন ৩,৬৯,০৭৭ জন। এর ফলে দেশে মোট করোনা জয় করে বাড়ি ফেরার সংখ্যা ২ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪৪০ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ২,৫৭,৭২,৪০০ জন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩১,২৯,৮৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮৭৪ জনের মৃত্যু নিয়ে দেশের মোট করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছল ২,৮৭,১২২ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ১৮,৭০,০৯,৭৯২ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে।




