State

“বাবাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ আসত”! বিস্ফোরক দাবি ফিরহাদ কন্যার

0
(0)

খবর লাইভ : “যাঁরা বিজেপিতে যোগ দেননি, শুধু তাদেরই গ্রেফতার করা হচ্ছে। বাবাকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।” এমনই বিস্ফোরক দাবি করলেন ফিরহাদ হাকিম কন্যা প্রিয়দর্শিনী হাকিম।

২০২১ এ বাংলা দখলে ব্যর্থ গেরুয়া শিবির। খোদ বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ টার্গেট রেখেছিলেন ২০০ আসনের। আর সেই লড়াইয়ে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল, শুভেন্দু অধিকারী, মুকুল রায় কিংবা অর্জুন সিংয়ের মত তৃণমূলের নেতাদের বিজেপিতে এনে একরকম চাপে ফেলতে চেয়েছিল ঘাসফুল শিবিরকে। সেই তালিকায় নাকি নাম ছিল দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ফিরহাদ হাকিমের! এমনই দাবি করলেন প্রিয়দর্শিনী। সংবাদমাধ্যমকে তিনি জানান, “যাঁরা বিজেপিতে যোগ দেননি, শুধু তাদেরই গ্রেফতার করা হচ্ছে। বাবাকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।” ববি কন্যার এই দাবিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

সোমবার সাত সকালেই জেলযাত্রা হয় ৪ হেভিওয়েট নেতার। প্রেসিডেন্সি জেলে আপাতত রয়েছেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্টার্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। মঙ্গলবার শারীরিক অসুস্থতা থাকলেও দুপুরের খাবার খান রাজ্যের পরিবহণমন্ত্রী। তারপর বিধায়ক তথা পুরসভার সদস্য অতীন ঘোষের কাছ থেকে জেলারের মাধ্যমে রিপোর্ট নিয়ে কাজ করেন। মঙ্গলবার জ্বর আসে ফিরহাদের। প্যারাসিটামল দেয়া হয় তাঁকে। আজ দুপুরে কলকাতা হাইকোর্টে জোড়া মামলার শুনানি রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *