State

ধেয়ে আসছে আমফানের মতোই শক্তিশালী সাইক্লোন ‘যশ’!

0
(0)

খবর লাইভ : আমফানের মতোই আসছে তেড়েফুঁড়ে। ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্নিঝড়। সুপার সাইক্লোনের নামকরণ করা হয়েছে ‘যশ’। চলতি সপ্তাহেই আছতে পড়তে পারে সুন্দরবনে। এমনই আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের।
গত বছর মে মাসের স্মৃতি এখনও টাটকা। সব কিছু লন্ডভন্ড করে বঙ্গে দাপিয়ে বেরিয়েছিল সাইক্লোন আমফান। নতুন বছর শুরু হতেই ফের রাজ্যে সাইক্লোনের ভ্রুকুটি। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে সাইক্লোন যশ। যার জেরে কয়েক দিন ভ্যাপসা গরম থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কবে হামলা করতে পারে যশ? আবহাওয়াবিদরা মনে করছেন, ২৩ থেকে ২৫ মে এর মধ্যে সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। পরে তা অভিমুখ বদলে বাংলাদেশের দিকে সরতে পারে। আর এই সাইক্লোনের জেরে চলতি মাসের শেষে প্রবল ঝড়, বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এর তীব্রতা আমফানের থেকেও বেশি হতে পারে।
সাইক্লোন তাউটে যখন তাণ্ডব চালিয়েছে কর্ণাটক, কেরল, গোয়া, মহারাষ্ট্র ও গুজরাতের মতো রাজ্যগুলিতে। দক্ষিণ ও পশ্চিম ভারত যখন প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত, ঠিক সেই সময় যশের পূর্বাভাস দিল আলিপুরের আবহাওয়া অফিস।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *