State

নিজাম প্যালেসের সামনে ধুন্ধুমার, ব্যাপক ইটবৃষ্টি! তাণ্ডব রাজভবনেও

0
(0)

খবর লাইভ : রাজ্যের ৪ হেভিওয়েট নেতা গ্রেফতার হতেই উত্তেজনা। ধুন্ধুমার নিজাম প্যালেস চত্বর। তাঁদের গ্রেফতারির খবর আসতেই তৃণমূল সমর্থকরা নিজাম প্যালেসের বাইরে ভিড় করতে শুরু করেন৷ শুরু হয় বিক্ষোভ৷ নিজাম প্যালেসের গেট বন্ধ করে মোতায়েন করা হয় প্রচুর কেন্দ্রীয় বাহিনী৷ বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজভবনের সামনেও।
সপ্তাহের শুরুর দিন। আর সেই দিনই সকাল থেকে হুলস্থূল কাণ্ড তিলোত্তমায়। দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির খবর পেয়েই সকাল ১০টা ৪৮ মিনিট নাগাদ সিবিআইয়ের কার্যালয়ে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ওই চত্বরে আরও ভিড় বাড়াতে থাকেন তৃণমূল সমর্থকরা। একটা সময় তাঁরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন। তখনই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীকে উদ্দেশ্য করে ইট ছোড়েন সমর্থকরা। কোভিড বিধি অমান্য করেই রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ঘাসফুল সমর্থকরা। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা মাইকিং করে ভিড় সরানোর চেষ্টা করেন। নিজাম প্যালেসের বাইরে সমর্থকদের বিক্ষোভ, আর দফতরের ভিতরে মমতার অবস্থান। যা নিয়ে সকাল থেকেই উত্তাপে ফুটতে থাকে নিজাম প্যালেস চত্বর।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় সিবিআই কার্যালয়। পাশাপাশি চারজনকে ব্যাঙ্কশাল কোর্টে যখন তোলা হয়, সেই সময়ও নগর দায়রা আদালতের বাইরেও মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। একই চিত্র রাজভবনেও। সেখানেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *