State

আজ নন্দীগ্রামে রাজ্যপাল

0
(0)

খবর লাইভ : কোচবিহার সফর শেষ। এবার ডেস্টিনেশন নন্দীগ্রাম। বিএসএফের কপ্টারে চেপে আজই রাজ্যপাল জগদীপ ধনকর সেখানে যাচ্ছেন। ঘুরে দেখবেন নন্দীগ্রাম বাজার, বঙ্কিম মোড়, চিল্লো গ্রাম ও কেন্দামারি গ্রাম।

ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যপাল নন্দীগ্রাম যাচ্ছেন। দুদিন ধরে উত্তরবঙ্গ সফরে ছিলেন তিনি। শুক্রবার অসমেও গিয়েছিলেন। নির্বাচনী হিংসার শিকার রাজ্য ছাড়াদের সঙ্গে দেখা করেন ধনকর। এরপর আজ যাচ্ছেন নন্দীগ্রামে। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। এলাকা পরিদর্শনের পর জানকীনাথ মন্দির যাবেন রাজ্যপাল। সেখানে পুজো দেবেন তিনি।

রাজ্যপালের এই জেলা সফর নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে চিঠিও দেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে। পাল্টা চিঠি দিয়ে জেলা সফরে বেরিয়ে পড়েন রাজ্যপাল। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, কোচবিহারে বেছে বেছে বিজেপির আক্রান্ত কর্মীদের বাড়িতে গিয়েছেন ধনকর। শীতলকুচি- দিনহাটা যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো – ব্যাক স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় রাজ্যপালের পদত্যাগের দাবি জানিয়েছেন। উল্লেখ্য ভোটের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু হিংসার খবর উঠে আসে। যা নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন রাজ্যপাল। বিষয়টি হাইকোর্টেও গড়ায়। রাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আদালত অবশ্য রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে। তাতে সন্তুষ্ট না হয়ে নিজেই জেলা শহরে বেরিয়ে পড়েছেন রাজ্যপাল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *