খবর লাইভ : কেন্দ্রের নির্দেশে দিলীপ ঘোষকে যেতে হয়েছে মিজোরামে। ২৪ এর লোকসভা ভোটে মোদিকে দিল্লির মসনদে আরেকবার অভিষিক্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। দলের সংগঠনকে শক্তিশালী করতে কাজ শুরু করেছে বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,বর্তমানে জাতীয় সহ সভাপতি। দেশজুড়ে দলের বুথ শক্তিশালী করার কাজে, উত্তর পূর্বাঞ্চলের অসম, মিজোরাম, মনিপুর, অরুণাচল প্রদেশের মত রাজ্যে দলের বুথকে মজবুত করার দায়িত্ব পড়েছে দিলীপের।
আরও পড়ুনঃ সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন!
নাড্ডার সেই নির্দেশ শিরোধার্য করে দিলীপ গেছেন মিজোরামে। কিন্তু, মিজোরামে বসে রাজ্য রাজনীতির সলতে পাকানো ছাড়ছেন না দিলীপ। কী করলেন দিলীপ? মিজোরাম থেকে টুইট করে জানালেন, রাজ্যের শিক্ষা দূর্নীতি নিয়ে কারো কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তিনি তা যেন দিলীপ ঘোষকে ই -মেইল করে জানান। অভিযোগের সমর্থনে উপযুক্ত তথ্য প্রমাণাদি পাঠাতে নিজেরই মেইল আইডি-রও উল্লেখ করেছেন দিলীপ।




