National

শীঘ্রই আসছে করোনার তৃতীয় ঢেউ! আশঙ্কা গুলেরিয়ার

0
(0)

খবর লাইভ : করোনার জেট গতি কমার কোনও লক্ষণই নেই। বরং আরও শক্তি বাড়াতে চলেছে। খুব শীঘ্রই আসছে করোনার তৃতীয় ঢেউ। এমনই আশঙ্কা প্রকাশ করলেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। আর তাকে সামাল দিতে সপ্তাহান্তে লকডাউন বা আংশিক লকডাউন যথেষ্ট নয়। দেশকে হাঁটতে হতে পারে দীর্ঘমেয়াদি লকডাউনের পথে।
গুলেরিয়া বলেন, ৩টি দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এক, হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন। দুই, সংক্রমণ ঠেকাতে অতি সক্রিয়তা। তিন, টিকাকরণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। এর পাশাপাশি অক্সিজেন সরবরাহের মতো বিষয়গুলির দিকেও জোর দেওয়ার কথা বলেছেন গুলেরিয়া। কিছুদিন আগেই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হবে শিশুরাও। তাই তাদের জন্য কোভিড ওয়ার্ড বানানোর কাজ চলছে।
গুলেরিয়া আরও মনে করেন, ব্রিটেনের মতো লকডাউন জারি করা যেতে পারে। তবে তার আগে রাজ্যের সঙ্গে আলোচনা দরকার। কারণ আগের বারের মত লকডাউনের ফলে যাতে পরিযায়ী শ্রমিকদের কোনও অসুবিধার মুখে পড়তে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করে তবেই এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এর পাশাপাশি সতর্ক হতে হবে সিটি স্ক্যান করানো নিয়েও। তিনি মনে করছেন, বারবার সিটি স্ক্যান করলে বৃদ্ধ বয়সে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যেতে পারে। সিটি স্ক্যান তখনই প্রয়োজন যখন জ্বর কিংবা আপনি হাসপাতালে ভর্তি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *