খবর লাইভ : বলিউড ডিভা কঙ্গনা রানাউতের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ ঠুকলেন আইনজীবী সুমিত চৌধুরী। ই-মেইল করে অভিযোগ জানান তিনি। তাঁর অভিযোগ, বাংলাতে যে হিংসা আর অশান্তি বাধানোর চেষ্টা করছেন কঙ্কনা। গেরুয়া শিবিরকে সমর্থন জানাতে গিয়ে আসলে বাংলার মানুষের মধ্যে বিভেদ সূষ্টির চেষ্টা করছেন অভিনেত্রী।
বরাবরই ঠোঁট কাটা বলেই পরিচিত বিজেপি ঘেঁষা এই অভিনেত্রী। যেটা যখন মনে হয়, বলে বসেন তিনি। বলা ভালো বিতর্ক তাঁর নিত্য সঙ্গী। এবার ফের বিতর্কে কঙ্গনা। নেপথ্যে তাঁর একটি ট্যুইট। ভোটের ফল প্রকাশের দিন তিনি ট্যুইটারে লেখেন, ”বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় শক্তি। ট্রেন্ড থেকেই স্পষ্ট বাংলাতে হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠতায় নেই। তথ্য বলছে, গোটা দেশের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আর একটা কাশ্মীর তৈরি হচ্ছে।”
আইনজীবী সুমিত চৌধুরী তাঁর অভিযোগে জানিয়েছেন, ”বাঙালি ও বাংলার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন কঙ্গনা। বিজেপির পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে অশান্তি ছড়াতে চাইছেন কঙ্গনা। বাংলার আইনশৃঙ্খলার ভারসাম্য নষ্ট করতে চাইছেন তিনি। এনআরসি ও সিএএ-র সমর্থনে কথা বলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন অভিনেত্রী।” এগুলো বাংলার মানুষ মেনে নেবে না বলেও মনে করছেন ওই আইনজীবী।বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।




