International

মোদি বিরোধী মামুনুল হকের অ্যাকাউন্টে মিলল ৬ কোটি টাকা

0
(0)

খবর লাইভ : মার্চে প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর ঘিরে উত্তাল হয়ে ওঠে পদ্মাপাড়ের দেশ। সংঘর্ষে বলি হয় ১৮ টি প্রাণ। এই ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মোদি বিরোধিতা নয়, আসলে সেই বিরোধিতার অজুহাতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য ছিল হেফাজতে ইসলামের। পুলিশের দাবি, এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন ইসলামিক সংগঠনের প্রধান মামুনুল হক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মিলল ৬ কোটি টাকা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, মামুনুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। হেফাজতে ইসলামের ওয়েবে বিপুলসংখ্যক টাকা যারা দিয়েছে, এমন ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় মোদি সফরের বিরোধিতার মূল চক্রী মামুনুলকে। তাঁর বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে ১৮টি মামলা রয়েছে। মামুনুলের একটি ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। আপাতত সেই ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। দেশি-বিদেশি বিভিন্ন সূত্র থেকে তাঁর কাছে বিপুল সংখ্যক টাকা আসত বলে জানতে পেরেছে পুলিশ। এমনকি মধ্যপ্রাচ্য থেকে কোটি কোটি টাকা এসেছে বলেও দাবি পুলিশের। ঢাকায় বাবরি মসজিদ নির্মাণ করেছেন মামুনুল। মসজিদ নির্মাণের নামে কাতার, দুবাই ও পাকিস্তান থেকে কোটি কোটি টাকা আনার প্রমাণ মিলেছে মামুনুলের বিরুদ্ধে। এই মামুনুলের আসল উদ্দেশ্য ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ অনুষ্ঠান ভেস্তে দেওয়া। এইজন্য ভারতে মুসলমানদের নির্যাতনে মোদি জড়িত বলে উস্কানি দিতে থাকেন মামুনুল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *