State

আংশিক লকডাউনের কি সম্ভাবনা রাজ্যে?

0
(0)

খবর লাইভ : ২ মে মিটছে ভোট পর্ব। রাজ্যে যেভাবে হু হু করে বাড়ছে করোনা, তা আয়ত্তে আনতে ভোট পর্ব মিটলেই কি লকডাউন এর সম্ভাবনা রাজ্যে? জল্পনা চরমে।
সংক্রমনের চেইন ভাঙতে লকডাউন ছাড়া আর কোন উপায় নেই বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। সূত্রের খবর, বুধবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর যে বৈঠক হয়, তাতেও এই রাজ্য নিয়ে কথা হয়েছে। বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি বিচার করে, আংশিক লকডাউন জারি করা নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে শীঘ্রই আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।
পজিটিভিটি রেট ১৫ শতাংশেরও বেশি, এমন ১৫০টি জেলা ভাবাচ্ছে। সে ক্ষেত্রে আংশিক লকডাউনের প্রস্তাব জমা পড়েছে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের বৈঠকেও। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা থেকে জম্মু কাশ্মীর ৮৪ ঘন্টার জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। রাজ্যে লকডাউন এর মতো কড়াকড়ি আরও বাড়িয়েছে বিহার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *