National Special News Special Reports

কৌতুক করে মাত্র দু’টি বাক্য বলার খেসারত,১৮ কোটি টাকা জরিমানা জিনপিং সরকারের

0
(0)

খবর লাইভ : মাত্র দু’টি বাক্য,সাধারণ কয়েকটি শব্দ উচ্চারণ করেছিলেন যুবক। কিন্তু তাতেই ফল হল মারাত্মক।আর তাতেই কাঠগড়ায় চিনের বিখ্যাত কৌতুক সংস্থা শাংহাই শিয়াওগুয়ো কালচার মিডিয়া কোম্পানি। সে দেশের সরকার এই সংস্থাকে সম্প্রতি মোটা টাকা জরিমানা করেছে। শুধু তাই নয়, চিনা কমিউনিস্ট পার্টির রোষের মুখে পড়েছে সংস্থাটি।

সম্প্রতি ওই সংস্থার এক কর্মীর রসিকতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল বলে মত চিন সরকারের। তারা ওই রসিকতা একেবারেই ভাল চোখে দেখেনি।অভিযোগ, রসিকতা করতে গিয়ে চিনের সেনাবাহিনী এবং স্বয়ং প্রেসিডেন্ট শি জিনপিংকে অপমান করেছেন যুবক। তাই সংস্থাটিকে শাস্তি ভোগ করতে হচ্ছে।শাংহাই শিয়াওগুয়ো কালচার মিডিয়ার উপর চিন সরকার মোট ১ কোটি ৪৭ লক্ষ ইউয়ান (চিনা মুদ্রা) জরিমানা আরোপ করেছে। ভারতীয় মুদ্রার হিসাবে টাকার অঙ্ক প্রায় ১৭ কোটি ৩৯ লক্ষ টাকা।
বিতর্কের সূত্রপাত কিছু দিন আগে কৌতুক সংস্থার একটি শো-তে। ওই শো-এর সঞ্চালক ছিলেন সংস্থার কর্মী লি হাওশি। ঘটনার পর তাঁকেও শাস্তির মুখে পড়তে হয়েছে।শো চলাকালীন অনেক কথার মাঝে লি-এর বলা দু’টি বাক্য নিয়ে যত বিতর্ক। তিনি নিজের বাড়ির পোষ্যদের নিয়ে মজার ছলে একটি গল্প শোনাচ্ছিলেন জনগণকে।লি জানান, দু’টি পথকুকুরকে তিনি পোষ্য হিসাবে নিজের কাছে রেখেছিলেন। তারা এক বার একটি কাঠবেড়ালিকে তাড়া করেছিল। কাঠবেড়ালির সঙ্গে এই দ্বন্দ্বে তাদেরই জয় হয়।
জানা গিয়েছে, কুকুরগুলির গল্প শোনাতে গিয়ে লি তাদের সম্পর্কে বলেন, ‘‘ওদের কাজের ধরন খুব সুন্দর। ওরা লড়াই করে এবং যুদ্ধে জিতে আসে।’’চিনের সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে ১০ বছর আগে জিনপিং এই বাক্য ব্যবহার করেছিলেন। তার পর থেকে দেশে এটি জনপ্রিয় সংলাপের পর্যায়ে পৌঁছে গিয়েছে।কুকুরের প্রসঙ্গে প্রেসিডেন্টের সেই বাণী ব্যবহার করে লি সরকার এবং সেনাবাহিনীর অপমান করেছেন বলে অভিযোগ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *