খবর লাইভ : চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির জোড়াপাটকির যে বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের প্রাণ গিয়েছিল, সেই বুথে ফের ভোট নেওয়া হবে অষ্টম দফায়। অর্থাৎ ২৯ এপ্রিল রাজ্যে বাকি ৩৫ আসনের ভোটের সঙ্গেই ওই কেন্দ্রে ভোট নেওয়া হবে বলে সোমবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভোট নেওয়া হবে। উল্লেখ্য, গত ১০ এপ্রিল ভোট চতুর্থীর দিনে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর পরেই শীতলকুচির ১২৬ নম্বর বুথের ভোট বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু কবে পুনরায় ভোট নেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল।
Related Articles
সরকারি জমি দখল রুখতে উচ্চ পর্যায়ের কর্তাদের নিয়ে বিশেষ কমিটি গড়ল নবান্ন
0 (0) খবর লাইভ : বৃহস্পতিবার পুলিশ এবং আমলাদের সঙ্গে বৈঠকে সরকারি জমি দখল নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই শুক্রবার জমি দখল রুখতে উচ্চ পর্যায়ের কর্তাদের নিয়ে বিশেষ কমিটি গড়ল নবান্ন। শীর্ষ স্তরের আমলাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই কমিটিতে রয়েছেন আইএএস মনোজ পন্থ, প্রভাত মিশ্র, […]
রাধানগর গ্রাম পঞ্চায়েতের একাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন মুখ্যমন্ত্রী
0 (0) খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর অবশেষে খবর লাইভের সম্পাদক পীযূষ চক্রবর্তীর পরিবারের উপর থেকে সামাজিক বয়কট তুলতে বাধ্য হলেন ঠিকাদার তৃণমূল নেতারা। তবে এখনই অভিযুক্তদের রেহাই দিতে নারাজ মুখ্যমন্ত্রী। তাই প্রশাসনের কাছ থেকে আলাদা করে রিপোর্ট চাইল মুখ্যমন্ত্রীর দফতর। পাশাপাশি পুলিশকেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পরিবহনমন্ত্রীও […]
কেশপুরে আক্রান্ত বিজেপি নেতৃত্ব, অভিযোগের তীর তৃণমূলের দিকে
0 (0) খবর লাইভ : কেশপুরে প্রকাশ্য সভায় তিনি বলেছিলেন, ‘দেব হারবে, হিরণ জিতবে।’ আর সেই সভার বক্তব্য ছড়িয়ে পড়েছিল বাইরে। দলের অন্য বৈঠকে যাওয়ার পথেই আক্রান্ত বিজেপি নেতৃত্ব। কেশপুরে ‘আক্রান্ত’ বিজেপির মণ্ডল সভাপতি। গুরুতর আহত অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জানা গিয়েছে, বুধবার কেশপুর ১৪নম্বর অঞ্চল ঝেতলার কুশপাতাতে বিজেপির একটি মিটিং ছিল। ওখানেই […]



