খবর লাইভ : কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় প্রতি দুজনের করোনা সংক্রান্ত আরটিপিসিআর পরীক্ষায় একজনের রিপোর্ট পজিটিভ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের অন্যত্র প্রতি চারজনের পরীক্ষায় একজন করোনা আক্রান্তের হদিশ মিলছে। এই মাসের প্রথমে দেখা যাচ্ছিল প্রতি ২০জনের পরীক্ষায় একজন করোনা পজিটিভ রয়েছেন। অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে পাঁচ গুণ। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার ল্যাবরেটরিগুলির রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতায় যাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে তাঁদের মধ্যে আক্রান্তের হার ৪৫-৫৫ শতাংশ। রাজ্যের অন্যত্র আক্রান্তের হার ২৪ শতাংশ। এই মাসের শুরুতে রাজ্যে আক্রান্তের হার ছিল মাত্র ৫ শতাংশ। এক সরকারী হাসপাতালের নামকরা একজন চিকিৎসক জানিয়েছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। কারণ বহু সংক্রমিত রোগী আছেন যাঁদের রোগের কোনও উপসর্গ দেখা যায়নি অথবা অধিকাংশ মানুষই পরীক্ষা করাননি। করোনা রোগীর সংখ্যায় এই বৃদ্ধির মূল কারণ হল এবার মিউট্যান্ট ভাইরাস খুব কম সময়ে বহু মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন পিয়ারলেস হাসপাতালের মাইক্রোবায়োলজিস্ট ভাস্কর নারায়ণ চৌধুরি। যাঁদের রোগের উপসর্গ আছে তাঁরাই পরীক্ষা করাতে আসছেন। উপসর্গহীন রোগীরা পরীক্ষা করাচ্ছেন না। তবে এটা সত্য যে মানুষ ধীরে ধীরে পরীক্ষা করানো শুরু করেছেন। আমাদের ল্যাবরেটরিতে সংক্রমিতদের হার ৫০ শতাংশ বলে জানিয়েছেন নিউক্লিয়ার কার্ডিয়লজিস্ট অলোক রায়। যিনি মেডিক্যাল গ্রুপ হাসপাতালের চেয়ারম্যানও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন কলকাতা এবং দুই ২৪ পরগনা এবং হাওড়ায়। তবে বর্ধমান, মালদা এবং মুর্শিদাবাদে তীব্র গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। প্রকৃত রোগীর সংখ্যা জানতে হলে পরীক্ষা আরও বাড়াতে হবে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।
Related Articles
হাওড়া-শিয়ালদহ শাখায় শনিবার বাতিল ৬৫ লোকাল ট্রেন, দুর্ভোগের আশঙ্কায় নিত্যযাত্রীরা
0 (0) খবর লাইভ : টেট পরীক্ষা ও বড়দিনের ঠিক আগে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের জন্য অপেক্ষা করছে চরম দুর্ভোগ। আগামিকাল শনিবার ২৩ ডিসেম্বর হাওড়া- শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে ৬৫টি লোকাল ট্রেন। যার মধ্যে শিয়ালদহ মেইন, শিয়ালদহ সাউথ, শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ সেকশনে ৪৩টি লোকাল ট্রেন চলবে না। পাশাপাশি হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে বাতিল […]
আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে চালু হচ্ছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স
0 (0) খবর লাইভ : ইউজিসি’র নির্দেশিকা মেনে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ জুলাই থেকে রাজ্যে চালু হচ্ছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের চার বছরের অনার্স ডিগ্রি কোর্সেই ভর্তি হতে হবে। এতদিন যা ছিল তিন বছরের। তবে তিন বছরের ডিগ্রি কোর্সও থাকছে। সেক্ষেত্রে স্নাতক ডিগ্রি মিললেও অনার্স মিলবে না। স্নাতকের দু’টি সেমেস্টার (প্রথম […]
সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তে ভরসা শাহজাহানের!.
0 (0) খবর লাইভ : কলকাতা হাই কোর্ট বুধবার সন্দেশখালির মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির অভিযোগগুলির সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে শেখ শাহজাহান বলেন, ‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে। আর তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন মামলা নিয়ে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ যে তদন্ত চালাচ্ছে? শাহজাহানের জবাব, ‘সবটাই ভাল হবে। গত […]



