খবর লাইভ : ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় পুরো স্বাস্থ্য ব্যবস্থাই ভেঙে পড়ার মুখে। হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রস আধানম ঘেব্রেসুস। জেনেভায় এক ভার্চুয়াল সভায় তিনি বলেন, ভারতের ভয়ানক পরিস্থিতি স্মরণ করিয়ে দিচ্ছে এই ভাইরাস কী করতে পারে। দেশের পরিস্থিতি প্রতি দিন […]
Day: April 24, 2021
তৃণমূল সুপ্রিমোর হাতে ‘পর্যবেক্ষকদের চ্যাটের নথি’! পক্ষপাতমুক্ত ভোট চেয়ে সুপ্রিমকোর্টে যাওয়ার হুঁশিয়ারি
খবর লাইভ: সপ্তম দফা ভোটের আগে বিস্ফোরক চ্যাটের নথি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এমনই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন বোলপুরে তার দাবি, বেআইনিভাবে ভোটের আগের দিন দলের নেতাদের আটক করা হচ্ছে পর্যবেক্ষকদের অঙ্গুলিহেলনে। তাঁর আগেই পরিকল্পনা করা হচ্ছে হোয়াটসঅ্যাপে। ভবিষ্যতে পক্ষপাতমুক্ত এবং স্বচ্ছ ভোটের দাবিতে সুপ্রিম কোর্টের যাওয়ার বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১জন প্রার্থীকে নিয়ে শনিবার […]
অক্সিজেনের অভাবে ৬ জনের প্রাণ গেল অমৃতসর হাসপাতালে
খবর লাইভ : অক্সিজেনের জন্য হাহাকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে বেশ কয়েকটি রাজ্যে। এবার অমৃতসরের নীলকান্ত হাসপাতলে অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৬ জনের। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, সরকারি নীতি অনুযায়ী প্রথমে হাসপাতালগুলিতে অক্সিজেন পাঠানো হচ্ছে। এরপর জায়গা পাচ্ছে বেসরকারি হাসপাতাল। আর এতেই সর্বনাশ ঘটে যাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। অক্সিজেনের অভাবে […]
অক্সিজেনের আকাল, ছটফটিয়ে মৃত্যু ২৫ করোনা রোগীর
খবর লাইভ : ভয়ানক অবস্থায় রাজধানী শহর দিল্লি। অক্সিজেন সংকট। যার জেরে শুক্রবার রাতে জয়পুর গোল্ডেন হাসপাতলে মৃত্যু হল ২৫ জন করোনা রোগীর। এমনই জানানো হয়েছে হাসপাতালের তরফে। অবস্থা খারাপ আরও একাধিক রোগীর। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়বেই অক্সিজেনের অভাব দেখা দেয় রাজধানী শহরে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অক্সিজেনের জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন […]
বিজ্ঞানী নয়, করোনা তাড়ানোর টোটকা দিলেন দিলীপ ঘোষ!
খবর লাইভ : বিজ্ঞানী নয়। বরং মারণ ভাইরাস তাড়ানোর টোটকা বাতলে দিলেন বিজেপি রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। কি সেই উপায়? বেফাঁস মন্তব্যের ‘সম্রাট’ তিনি। তিনি কিছু বললেই সেটা সংবাদ শিরোনামে জায়গা করে নেয়। করোনা যেখানে প্রতিদিন দাঁত-নখ বের করছে, তখন চুপ করে থাকেন কীভাবে দিলীপ ঘোষ! তিনি মনে করেন, করোনা শুধুমাত্র দুর্বলদের আক্রমণ করে। শক্তিশালী […]
অযোধ্যা মামলার মধ্যস্থতাকারী হিসেবে শাহরুখকে চেয়েছিলেন বোবদে
খবর লাইভ : অযোধ্যা মামলার মধ্যস্থতাকারী হিসেবে থাকুন বলিউড বাদশা শাহরুখ খান। এমনটাই চেয়ে ছিলেন সদ্যপ্রাক্তন প্রধান বিচারপতি এস এ বোবদে। বোবদের প্রশংসা করে এমনই জানিয়েছেন বার এসোসিয়েশনের অন্যতম প্রধান কর্তা বর্ষিয়ান আইনজীবী বিকাশ সিং। শুক্রবার তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল বোবদের। ভার্চুয়াল সমাবেশে অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, বার অ্যাসোসিয়েশনের শীর্ষ আইনজীবীরা শরোদ অরবিন্দ বোবদের […]
মোদির মুখে প্রথম কোভিড-বার্তা, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
খবর লাইভ : বাংলাতে বিধানসভা ভোটের দামামা বাজার পর একাধিকবার সভা করেছেন নরেন্দ্র মোদি। গত একমাসে বঙ্গে ২৫ টিরও জনসভা করেছেন তিনি। কিন্তু জনসভা থেকে কখনই করোনা সম্পর্কে ভোটারদের সতর্ক হতে বলেননি নরেন্দ্র মোদি। এই প্রথম সেই সতর্কবার্তা শোনা গেল মোদির মুখে। শুক্রবার বঙ্গে মোদির ৪ টে সভা করার কথা ছিল নরেন্দ্র মোদির। যদিও দিল্লিতে […]
