National

অক্সিজেনের আকাল, ছটফটিয়ে মৃত্যু ২৫ করোনা রোগীর

0
(0)

খবর লাইভ : ভয়ানক অবস্থায় রাজধানী শহর দিল্লি। অক্সিজেন সংকট। যার জেরে শুক্রবার রাতে জয়পুর গোল্ডেন হাসপাতলে মৃত্যু হল ২৫ জন করোনা রোগীর। এমনই জানানো হয়েছে হাসপাতালের তরফে। অবস্থা খারাপ আরও একাধিক রোগীর।
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়বেই অক্সিজেনের অভাব দেখা দেয় রাজধানী শহরে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অক্সিজেনের জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন কেন্দ্রের কাছে। যদিও শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে নরেন্দ্র মোদির তিরস্কারের মুখে পড়তে হয় আরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোলা হয়েছে রাজনীতির অভিযোগ। অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। অন্যদিকে বেঘোরে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতলে প্রাণ হারালেন ২৫ জন করোনা রোগী। সকালে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডিকে বালুজা বলেন, “সরকারের তরফে আমাদের ৩.৫ মেট্রিক টন অক্সিজেন দেওয়ার কথা জানানো হয়। বিকেল পাঁচটার মধ্যে অক্সিজেন পৌঁছানোর কথা থাকলেও তা মধ্যরাতে এসে পৌঁছয়। অক্সিজেনের পরিমাণ কম থাকায় ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়।”
তিনি আরও জানান, হাসপাতলে ২১০ জন করোনা রোগী রয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় ৩৬০০ লিটার অক্সিজেন পাওয়ার কথা ছিল। আমরা রাত ১২ টায় ১৫০০ লিটার পেয়েছি। প্রায় সাত ঘণ্টা এই দেরিতে অক্সিজেনের চাপ কমিয়ে রাখতে হয়েছিল। রিলিফ করার পরেও কিছু সময় লাগে নতুন করে অক্সিজেন এর চাপ তৈরি হতে।
অন্যদিকে রোগীর মৃত্যুর পর সাহায্য চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। আর্জিতে বলা হয়েছে, “আগামী কয়েক মিনিটের মধ্যেই মানব সংকট দেখা যাবে হাসপাতলে। ইতিমধ্যেই ২৫ টি প্রাণ হারিয়ে ফেলেছি। অক্সিজেনের জন্য আমরা সবরকম চেষ্টা চালাচ্ছি। দয়াকরে প্রাণ গুলি বাঁচাতে সাহায্য করুন।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *