National

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি এন ভি রামানা

0
(0)

খবর লাইভ : সুপ্রিম কোর্টের ৪৮তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বিচারপতি এন ভি রামানা। কোভিডের কারণে রাষ্ট্রপতি ভবনে একটি ছোট অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। প্রধান বিচারপতি রামানার সামনে এখন বড় চ্যালেঞ্জ, কারণ শীর্ষ আদালতে ৬টি বিচারপতির পদ শূন্য। বিচারপতি বোবদের সময়কালে একজনও বিচারপতিকে নিয়োগ করা হয়নি শীর্ষ আদালতে।

৬৩ বছর বয়সি রামানার জন্ম অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় ১৯৫৭ সালের ২৭ আগস্টে, একটি কৃষক পরিবারে। অন্ধ্রপ্রদেশ থেকে তাঁকে নিয়ে দুই বার দেশ প্রধান বিচারপতি পেল। রামানার আগে ১৯৬৬-৬৭ সালে নবম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন বিচারপতি কে সুভা রাও। যাইহোক, ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন রামানা।

দীর্ঘ প্রায় চার দশকের পেশাদারি জীবনে বিচারপতি রামানা কাজ করেছেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, কেন্দ্রীয় ও অন্ধ্রপ্রদেশ প্রশাসনিক ট্রাইবুনাল, সুপ্রিম কোর্টে। তিনি সাংবিধানিক, অপরাধ, পরিষেবা ও আন্তঃরাজ্য নদী আইনে বিশেষজ্ঞ। এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কর্মরত ছিলেন রামানা ২০১৩ সালের ১০ মার্চ থেকে ২০ মে পর্যন্ত। এই বছরই তাঁকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উত্তীর্ণ করা হয় এবং ২০১৪ সালে তিনি শীর্ষ আদালতের বিচারপতি পদে আসীন হন। জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট বাতিল করা হলে তা তড়িঘড়ি পুনর্বিবেচনার রায় দিয়েছিল যে বেঞ্চ সেই বেঞ্চে ছিলেন বিচারপতি রামানা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *