State

রাজ্যের চাহিদার কথা মাথায় রেখে অন্য রাজ্যকে অক্সিজেন দেওয়া নিয়ে কেন্দ্রকে চিঠি নবান্নের

0
(0)

খবর লাইভ : ভবিষ্যতের কথা ভেবে আপাতত এই রাজ্য থেকে অন্য রাজ্যে অক্সিজেন পাঠানো বন্ধ হোক এই দাবি করে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর যেভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে শঙ্কিত রাজ্য প্রশাসন। পড়তে অন্যান্য রাজ্যে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। প্রতিদিন নিয়ম করে খবর হচ্ছে কোনও হাসপাতালে ৩০ মিনিটের অক্সিজেন রয়েছে কোথাও ৪৫ মিনিটের অক্সিজেন রয়েছে। রাজ্যে কিন্তু এখনও এমন পরিস্থিতি আসেনি। তবে আগামীতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে ভেবে আগেভাগে ঘর গোছাতে শুরু করল রাজ্য সরকার। আর সে কারণেই এই চিঠি বলে মনে করা হচ্ছে।
গত ২১ এপ্রিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের কাছে চিঠি আসে এই রাজ্যে উৎপাদিত অক্সিজেন প্ল্যান্ট গুলি থেকে অন্য রাজ্যে প্রতিদিন ২০০ মেট্রিক টন অক্সিজেন পাঠাতে হবে। এদিন রাজ্য সরকারের তরফ থেকে তারই জবাব দেওয়া হয়েছে। ওই জবাবী চিঠিতে বলা হয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি যেভাবে প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে তাতে রাজ্যের পক্ষে অন্য রাজ্যকে দুশো মেট্রিকটন অক্সিজেন পাঠানো সম্ভব নয়। রাজ্য আশঙ্কা করছে আগামীতে এরাজ্যে অক্সিজেনের চাহিদা আরো বৃদ্ধি পাবে সেক্ষেত্রে প্রত্যেকদিন ৪৫০ মেট্রিকটন অক্সিজেন প্রয়োজন হতে পারে। এই অবস্থায় যদি ২০০ মেট্রিক টন অক্সিজেন অন্য রাজ্যকে দেওয়া হয় তাহলে এরাজ্যেও অক্সিজেনের সংকট দেখা দিতে পারে। এর ফল ভুগতে হবে রাজ্যের সাধারণ মানুষকে। আর একথা মাথায় রেখেই এই চিঠি নবান্নের। রাজ্যের মানুষকে বিপদে ফেলে এ ধরনের সিদ্ধান্ত নবান্ন নিতে চায় না বলে নবান্ন সূত্রে খবর। এখন দেখার, রাজ্যের এই চিঠি হাতে পাওয়ার পর কেন্দ্র কিভাবে এই নিয়ে প্রতিক্রিয়া দেয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *