National

পশ্চিমবঙ্গের কাছে অক্সিজেন চাইল কেন্দ্র

0
(0)

খবর লাইভ : শহরে শহরে অক্সিজেনের আকাল। পরিস্থিতি মোকাবিলায় এবার তাই পশ্চিমবঙ্গের থেকে অক্সিজেন চাইল কেন্দ্র। কারণ পশ্চিমবঙ্গ অক্সিজেন উৎপাদনকারী রাজ্য। রাজ্যের তরফে অবশ্য জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অক্সিজেনের চাহিদা রয়েছে।
দিল্লি, মহারাষ্ট্রের মতো কোভিডে নাস্তানাবুদ উত্তরপ্রদেশ। অক্সিজেনের জন্য হাহাকার। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের কাছে অক্সিজেন চেয়েছে কেন্দ্র। যদিও রাজ্যের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশে অক্সিজেন পাঠানো সম্ভব নয়। কারণ রাজ্যে যথেষ্ট অক্সিজেনের চাহিদা রয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের পরিস্থিতি মোকাবিলায় অক্সিজেনের সরবরাহ ও জোগানের বিষয়ে একটি বৈঠক হয়। রাজ্যের শীর্ষ অফিসাররা বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই এই প্রসঙ্গ ওঠে। অন্যদিকে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখনও অক্সিজেনের জোগানে কোনও সমস্যা নেই। তবে তাতে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ রাজ্য। তাই অক্সিজেনের জোগান বাড়াতে চায় সরকার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *