State

কোভিডে কড়া রাজ্য, ৫ রাজ্য থেকে এলেই টেস্ট ‘মাস্ট’

0
(0)

খবর লাইভ : দিল্লি, উত্তর প্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এই পাঁচ রাজ্য থেকে কলকাতায় বিমানে ওঠার আগে যাত্রীকে আরটিপিসিআর টেস্ট এবং কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে। না হলে কলকাতার মাটিতে তিনি নামতে পারবেন না। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিন নিয়ম করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পাঁচ রাজ্যে করোনা ছবি আরও ভয়াবহ। এমতাবস্থায় এই সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।
একই সঙ্গে এই রিপোর্টে আরও জানানো হয়েছে, একই ধরনের বিজ্ঞপ্তি জারি হয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক ও তেলেঙ্গানা থেকে আসা যাত্রীদের জন্য। উভয় ক্ষেত্রেই যাত্রীদের বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট এবং করোনা টেস্ট রিপোর্ট জমা করতে হবে। তবেই এই রাজ্যগুলোর যাত্রীরা বাংলায় আসার বিমানে ওঠার অনুমতি পাবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *