খবর লাইভ : কোভিডের ধাক্কায় ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ। মঠ সূত্রে খবর, আগামীকাল থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠ বন্ধ করা হচ্ছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত মূল প্রবেশদ্বার বন্ধ থাকবে।
গতবছর দেশজুড়ে লকডাউন ঘোষণা হতেই ২৫ মার্চ থেকে বন্ধ হয়েছিল বেলুড় মঠ। টানা ৮২ দিন বন্ধ ছিল। এরপর লকডাউন আংশিক শিথিল হতেই ১৫ জুন থেকে বিধি-নিষেধের ঘেরাটোপে মঠ এর দরজা খুলে দেওয়া হয়। কঠোর করোনা বিধি মেনে ভক্তদের মেন গেটে প্রবেশ করতে হতো।
২ আগস্ট থেকে ফের মঠ বন্ধ করে দেওয়া হয়। আবাসিক সন্ন্যাসীদের অনেকেই করোনায় আক্রান্ত হন। ২০২১ এর ১০ ফেব্রুয়ারি কোভিড বিধি মেনে ফের মঠ এর দরজা খোলে। ফের আগামীকাল থেকে বন্ধ হতে চলেছে বেলুড় মঠ। এই দফায় অবশ্য মঠের কোন সন্ন্যাসী করোনা আক্রান্ত হন নি।



