State

কেন্দ্র নয়, বাংলার দায়িত্ব থাক স্থানীয়দের হাতেই! বার্তা অর্মত্যর

0
(0)

খবর লাইভ : স্থানীয় তথা আঞ্চলিক নেতাদের বাদ দিয়ে জাতীয় স্তরের রাজনৈতিক নির্বাচন করে পশ্চিমবঙ্গে কখনও জাতীয় অবক্ষয়েরর অংশ হবে না। কারণ এমন হলে, তাদের হাতেই সব ক্ষমতা চলে যাবে, যাদের হাতে দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও সামাজিক ন্যায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যে নির্বাচনের মধ্যেই নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷
অর্মত্য সেন বোঝাতে চেয়েছেন, ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের হাতে ক্ষমতা তুলে দিলে, বাংলার অবক্ষয় শুরু হয়ে যাবে। কারণ তাঁদের হাতে দেশের অর্থনীতি সুরক্ষিত নয়। সংখ্যালঘুদের অধিকারও সুরক্ষিত থাকবে না। তাঁর কথায়, বাংলা চায় ঐক্য, বিভাজন নয়। এর পাশাপাশি বাংলার তূণমূল সরকারকেও প্রশংসা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করেছেন নোবেলজয়ী। প্রশংসা করেছেন মেয়েদের জন্য সরকারের একাধিক প্রকল্পেরও। পাশাপাশি উগ্র হিন্দুত্বের ধ্বজাধারীদেরও সমালোচনা করেছেন। তিনি বলেন, বাঙালি মুসলিমদের অংশ হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে। নির্বাচনী লড়াইয়ের অন্যতম প্রধান রাজনৈতিক দল যখন বাংলার অভ্যন্তরীণ জনগোষ্ঠীর শুধু একটি অংশকে তুলে ধরার চেষ্টা করে এবং বিশেষ করে বাঙালি মুসলিম সমর্থনকে কম যোগ্য হিসেবে ধরে, পাশাপাশি বাংলার বাইরে থেকে আসা হিন্দুদের সমর্থন থেকে তাদের শক্তি অর্জনের চেষ্টা করে তখনই বিভাজনের রাজনীতি তীব্র হয়ে ওঠে। নোবেল জয়ীর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতে গরিবদের স্বার্থকে অবহেলা করা হয়। সংখ্যালঘুদের সঙ্গে যথাযথ ব্যবহার করা হয় না। অর্থনীতিকে দুর্বল করে দেওয়া হচ্ছে। এমনকি করোনা সংকট মোকাবিলাতেও গাফিলতি দেখা যাচ্ছে। তবে দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছে, রাজ্য সরকারকে তা দূর করতে হবে বলেও মন্তব্য করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *