State

করোনা সংক্রমণের জের, বঙ্গে সফর কাটছাঁট মোদির

0
(0)

খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন সংক্রমনের রেকর্ড গড়ছে দেশ। এই পরিস্থিতিতে বড় সভা-মিছিলে রাশ টেনেছে বাম-কংগ্রেস ও তৃণমূল। বাংলায় শেষ তিন দফাতেও প্রচারে আসার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু করোনার জেরে নির্বাচনী প্রচারের সূচিতেও রদবদল হতে চলেছে।
আগামী ২২ ও ২৪ তারিখ দুটি করে মোট চারটি সভা হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিজেপি সূত্রের খবর এই চারটি সভায় একই দিনে অর্থাৎ ২৩ তারিখ করতে পারেন মোদি। বোলপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ কলকাতায় এই সভা গুলি হবে। করোনা বিধি মেনেই সেখানে সমর্থকদের নিয়ে আসা হতে পারে বলেও বিজেপি সূত্রে খবর। তবে সভা বাতিল হওয়ার কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি।
রবিবার রাহুল গান্ধি বাংলাতে নির্বাচনী প্রচার পুরোপুরি বাতিল করেছেন। বড় সভা মিছিল করবেন না বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, জনসভায় তিনি আধ ঘণ্টার বেশি ভাষণ দেবেন না। পাশাপাশি কলকাতায় তিনি আর একটিমাত্র সভা করবেন। যদিও বিজেপি নেতাদের সভা কাটছাঁট করার মতন কোনও ইঙ্গিত এখনও মেলেনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *