National Special News Special Reports

‘অগ্নিপথ’-এর প্রতিবাদে অগ্নিগর্ভ বিহার,  জ্বালিয়ে দেওয়া হল ট্রেন

0
(0)

খবর লাইভ : চুক্তিভিত্তিক সেনা নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বিহার। বৃহস্পতিবার থেকে শুরু হয় বিক্ষোভ। শুক্রবার সকালে একটি ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিন একাধিক স্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।এর জেরে ৩০টি ট্রেন বাতিল করা হয়েছে।

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বৃহস্পতিবার বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের মতো এলাকায় ছড়িয়েছে বিক্ষোভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। রেলের পাশাপাশি অবরোধ করা হয় জাতীয় সড়ক। টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়।

শুক্রবার প্রতিবাদ আরও চরমে ওঠে। বিহারের বক্সারে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। সেখানে একাধিক স্টেশন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর শোনা গেছে।পাটনাগামী জনশতাব্দি ট্রেন সেখানে ৩০ মিনিট আটকে রাখা হয়। বিক্ষোভের জেরে এখনও অবধি বিহারে বাতিল করা হয়েছে ৩৮টি ট্রেন। সময় পিছিয়ে দেওয়া হয়েছে অন্তত ৭২টি ট্রেনের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *