National

অক্সিজেনের আকাল, রোগী মারা গেলে আমারই দোষ হবে, চিঠি লিখে ইস্তফার আর্জি নালন্দা হাসপাতালের সুপারের

0
(0)

খবর লাইভ ‌:

অক্সিজেনের আকাল, রোগীর মৃত্য‍ু হলে আমারই দোষ হবে, চিঠি লিখে ইস্তফার আর্জি নালন্দা হাসপাতালের সুপারের

খবর লাইভ ‌: করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রতিদিন। বিহারের নালন্দা মেডিকেল কলেজের সুপার প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন স্বাস্থ্য সচিবের কাছে। সুপার ডাঃ বিনোদ কুমার সিং লিখেছেন অক্সিজেন ছাড়া রুগী বাঁচাতে পারব না, রুগী মরলে আমারই দোষ হবে তাই ইস্তফা দিয়ে দিলাম। তার এই পদত্যাগপত্র আবার সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিরোধীরা সমালোচনায় সরব হবে নীতিশ সরকারের ওপর। বিরোধী আরজেডি নেতা তেজস্বী যাদব লিখেছেন, নীতীশ কুমার একশো বছর রাজত্ব করলেও স্বাস্থ্য ক্ষেত্রে কোনও উন্নতি করতে পারবেন না। ডাঃ বিনোদ কুমার সিং লিখেছেন, অক্সিজেনের ওপর হঠাৎ নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্য হাসপাতালে পাঠানো হয়েছে তাদের বঞ্চিত করে। অক্সিজেন না থাকায় রোগীর পরিজনরা হাসপাতালে হাঙ্গামা করছেন। এভাবে চিকিৎসা পরিষেবা সম্ভব নয়। বিরোধীরা প্রশ্ন তুলেছেন কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে আদানি আম্বানিরা অক্সিজেনের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনের প্রেক্ষিতে তাহলে বিহার বঞ্ছিত হবে কেন।
বিহারের করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। শনিবার ৭৮৭০ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। এই রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৯০০০ আর রাজধানী পটনার ওপর চাপ পড়েছে বেশি। কিন্তু পরিস্থিতি যে আরও ভয়াবহ তা প্রকাশ হল ওই অসহায় হাসপাতাল সুপারের পদত্যাগপত্রের বিষয়টি প্রকাশ্যে আসার পর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *